মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মঙ্গলবার ডিএসেইতে কমেছে সূচক ও লেনদেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১০৯ সময় দেখুন
মঙ্গলবার ডিএসেইতে কমেছে সূচক ও লেনদেন


আজ মঙ্গলবার (১৬ জুলাই ২০২৪) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। একই সাথে অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতনের পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৮২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৮৩ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১ হাজার ২০১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৬৪ কোটি ৪১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ২৪ লাখ ৬৩ হজার টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২১টি কোম্পানির, বিপরীতে ২২১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।তথ্যসূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর