মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ১৫.৪০ শতাংশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৩৩ সময় দেখুন


বিগত ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকার রাজস্ব আয় করেছে, যা এর আগের অর্থবছরের তুলনায় ১৫ দশমিক ৪০ শতাংশ বেশি।

সোমবার এনবিআর প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে। তবে রাজস্ব আহরণে সন্তোষজনক প্রবৃদ্ধি এলেও গত অর্থবছর রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ছিলো, তা অর্জিত হয়নি। বিগত অর্থবছরে রাজস্ব আয়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিলো ৪ লাখ ১০ হাজার কোটি টাকা। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের এনবিআরের রাজস্ব আয়ের পরিমাণ ছিলো ৩ লাখ ৩১ হাজার ৫০২ কোটি টাকা।

এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে বলেন, ‘বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ থাকা সত্ত্বেও যে পরিমাণ রাজস্ব অর্জিত হয়েছে তা সন্তোষজনক।’ কর ফাঁকি রোধ করার কারণে এই রাজস্ব আয় অর্জন করা সম্ভব হয়েছে।

এনবিআরের খাত ভিত্তিক রাজস্ব আয়ের হিসাব হলো-২০২৩-২৪ অর্থবছরে আমদানি-রপ্তানি শুল্ক খাত থেকে আয় হয়েছে ১ লাখ ৮১৯ কোটি টাকা যা এর আগের অর্থবছরের চেয়ে ৮ দশমিক ৭২ শতাংশ বেশি, স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) থেকে আয় হয়েছে ১ লাখ ৫০ হাজার ৭১৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ২০ দশমিক ১৭ শতাংশ এবং আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ২৫ কোটি টাকা এবং এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৬০ শতাংশ।-বাসস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর