সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Apple, Samsung-কে পিছনে ফেলে গোটা বিশ্বে এক নম্বরে Xiaomi! কী বলছে সমীক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৪২১ সময় দেখুন
Apple, Samsung-কে পিছনে ফেলে গোটা বিশ্বে এক নম্বরে Xiaomi! কী বলছে সমীক্ষা


#Xiaomi: বিশ্বব্যাপী নিজের জায়গা আরও শক্ত করছে চিনা ব্র্যান্ড Xiaomi। কাউন্টারপয়েন্টের (Counterpoint) জুন ২০২১-এর রিপোর্ট বলছে ব্যবসার দিকে Samsung-কে পিছনে ফেলে সামনের সারিতে চলে এসেছে Xiaomi। ভারতের বাজারে দীর্ঘ দিন ধরে সামনের সারিতে রয়েছে Xiaomi, তবে নতুন সমীক্ষায় বলা হয়েছে ফোন বিক্রির ব্যবসার দিক থেকে গোটা বিশ্বে শীর্ষ স্থান দখল করেছে চিনা এই ব্র্যান্ড। এমনকী ২০২১ সালের দ্বিতীয় কোয়ার্টারের রিপোর্টে বলা হয়েছে Xiaomi দ্বিতীয় স্থানেই রয়েছে। ভিয়েতনামের কোভিড পরিস্থিতিতে Samsung-এর তুলনায় Xiaomi-র ফোনের বিক্রি বেশি হয়েছে বলে জানা গিয়েছে, যা কি না আগের তুলনায় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। অথচ আগে এই ভিয়েতনামেই সব চেয়ে বেশি আধিপত্য ছিল Samsung-এর, এমনকী এখানেই প্রচুর ডিভাইজতৈরি করে Samsung।

কাউন্টারপয়েন্টের জুন ২০২১-এর রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বে Xiaomi স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে ১৭.১ শতাংশ জায়গা দখল করতে পেরেছে। এর পরেই ১৫.৭ শতাংশ জায়গা দখল করে দ্বিতীয় স্থানে রয়েছে Samsung। তার পরে ১৪.৩ শতাংশ জায়গা দখল করে তৃতীয় স্থানে রয়েছে Apple। রিপোর্টে বলা হয়েছে Samsung-এর ব্যবসার ক্ষেত্রে সাপ্লাই চেইনে কিছু সীমাবদ্ধতা ছিল, এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি বাধা হয়ে দাঁড়ায়। সেই জায়গায় Xiaomi-র মেরুদন্ড অনেকটাই শক্ত ছিল।

একটি সাক্ষাৎকারে কাউন্টারপয়েন্টের রিসার্চ ডিরেক্টর তরুণ পাঠক (Tarun Pathak) বলেন, “Huawei-এর ব্যবসা তলানিতে যেতেই একটা শূন্যতা তৈরি হয়, যা পূরণ করবার জন্য Xiaomi উঠে পড়ে লাগে। তবে চিন, ইউরোপ, আফ্রিক- সহ মধ্যপূর্বের দেশগুলিতে ব্যবসা বাড়াতে চাইছে Huawei ও Honor”।

সম্প্রতি, Xiaomi-র কিছু স্মার্টফোন প্রশংসা কুড়িয়েছে, যেমন ফ্ল্যাগশিপ Mi 11, Mi 11 Ultra। অন্য দিকে, Samsung-এর S সিরিজ এবং Note সিরিজও প্রশংসা কুড়িয়েছে। কিন্তু Galaxy S21 ও Galaxy Note সিরিজের নতুন কোনও স্মার্টফোন বাজারে না আসার কারণেই Xiaomi নিজের বাজার ধরতে পেরেছে বলে মনে করছেন টেক-বিশেষজ্ঞরা!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর