রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

মুক্তি পাচ্ছেন বেগম খালেদা জিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১১৮ সময় দেখুন


ঢাকা: নির্বাহী আদেশে সাময়িক মুক্তিতে থাকা বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুতই মুক্তি পাচ্ছেন।

সোমবার (৫ আগস্ট) বিকেলে বঙ্গভবনে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে তার মুক্তির সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেসউইং থেকে জানানো হয়, অন্তবর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক হয়।

ওই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত হয়। পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলন এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সকল বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবে বিনষ্ট না হয়, সে ব্যাপারে সভায় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়।

এ ছাড়া, আন্দোলনে নিহতের আত্মার মাগফেরাত কামনা, দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। এ সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয় এবং লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়।

The post মুক্তি পাচ্ছেন বেগম খালেদা জিয়া appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর