রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

টুকু-পলক ও ছাত্রলীগের সৈকত গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১০৭ সময় দেখুন


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু; সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পুলিশ গ্রেফতার করেছে।

রাজধানী ঢাকার খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে বুধবার (১৪ আগস্ট) রাতে গ্রেফতার করা হয় তাদের। রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

ডিএমপির ওই বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর পল্টন থানায় দায়ের করা এক মামলার আসামি হিসেবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই তিন নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে নৌ পথে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। বুধবার আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সারাবাংলা/ইউজে/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর