রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

শেখ হাসিনার বিচারের দাবিতে শহিদ মিনারে ছাত্রদলের অবস্থান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১১০ সময় দেখুন


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা এগারোটার পর থেকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে শহিদ মিনারের পাদদেশে অবস্থান নেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের হাতে বিএনপি ও বাংলাদেশের পতাকা দেখা যায়। তারা বলছেন, আওয়ামী লীগের বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে থাকবে ছাত্রদলের নেতাকর্মীরা।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশ শুরু করেন তারা। পরে, কোটা সংস্কার এবং শেখ হাসিনার পদত্যাগের একদফা আন্দোলনে নিহতদের স্মরণে একমিনিটি নীরবতা পালন করে সংগঠনটি।

ছাত্রদল নেত্রী মানসুরা আলম বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। আজ আওয়ামী লীগের যেকোনো বিশৃঙ্খলা ঠেকিয়ে দিতে আমরা শহিদ মিনারে অবস্থান করছি। ছাত্র-জনতার অর্জন কেউ যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেজন্য ছাত্রদল মাঠে অবস্থান ধরে রাখবে।’

সারাবাংলা/আরআইআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর