রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

নাগরপুরে দোয়া-মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ সময় দেখুন
নাগরপুরে দোয়া-মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক অনাড়ম্বরভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নাগরপুর উপজেলা বিএনপি অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা দলীয় কার্যালয়ে বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সহ সভাপতি আহাম্মদ আলী রানা ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি সহ সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে দিনের প্রথমে পতাকা উত্তেলিত হয় এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও তার আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা কামনা সহ সম্প্রতি বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর