রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

বিএনপির মহাসচিবের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ সময় দেখুন



স্পেশাল করেসপন্ডেন্ট

২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫০



ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা তাজভীরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠকের পর ড. মঈন খান বলেন, ‘কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ— এগুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। আমরা খোলাখুলিভাবে কথা বলেছি, বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, ছাত্র-জনতার বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশের পরিবর্তন নিয়ে আলাপ হয়েছে।’

তিনি বলেন, ‘স্পষ্টত কোরিয়া কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি, তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে। উভয় দেশের জনগণ যাতে উপকৃত হতে পারে, সেটাই হচ্ছে কোরিয়া-বাংলাদেশের সম্পর্কের মূলনীতি।’

মঈন খান বলেন, ‘আমরা এই নীতি অনুসরণ করেই দুই দেশের মধ্যে অতীতেও সম্পর্ক বজায় রেখেছি এবং ভবিষ্যতে যদি এদেশের জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে বাংলাদেশের মানুষের তথা কোরিয়ার মানুষের যে স্বার্থ, সেই স্বার্থ সর্বাগ্রে বিবেচনায় নিয়ে উভয় পক্ষের সৌহার্দ বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে যাব।’

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর