রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

নড়াইলে খালেদা জিয়ার নামে মানহানির মামলা খারিজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ সময় দেখুন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৭



নড়াইল: বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের হওয়া মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মোহাম্মদ মেহেদী হাসান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে শহিদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রদানের ঘটনাকে কেন্দ্র করে নড়াইল সদর আমলি আদালতে দণ্ডবিধি ৫০০ ধারায় মানহানি মামলা দায়ের করেন নড়াইল জেলা পরিষদের সাবেক সদস্য রায়হান ফারুকী।

এ মামলায় নিম্ন আদালত বেগম খালেদা জিয়াকে জামিন না মঞ্জুর করলে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি।পরবর্তী সময়ে বাদী আদালতে হাজিরা না দেওয়ায় বিচারক মামলাটি খারিজ করে দেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলার বাদী রায়হান ফারুকী দীর্ঘদিন ধরে মামলার ধার্য্য দিনে অনুপস্থিত থাকায় আজ বিচারক খারিজ আদেশের রায় দিয়েছেন।’

উল্লেখ্য, এর আগেও নাড়াইলে আরেকটি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালাস পান।

সারাবাংলা/পিটিএম


খালেদা জিয়া
টপ নিউজ
মানহানি
মামলা খারিজ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর