মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে অগ্নি সিস্টেমস – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ সময় দেখুন


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহজুড়ে (৬ থেকে ৯ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৭ টাকা ৭০ পয়সা অর্থাৎ ২২.৯৯ শতাংশ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৩ টাকা ৯০ পয়সা বা ১৬ দশমিক ৭৪ শতাংশ দর বৃদ্ধি পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টাস লিমিটেড। এছাড়া ১ টাকা ৮০ পয়সা বা ১৪ দশমিক ৭৫ শতাংশ দর বৃদ্ধি পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ফু ওয়াং ফুড লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু ওয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোলেড স্টিলস লিমিটেড, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, ইনট্রেকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর