মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই তৎপর নবান্ন, স্বাস্থ্য দফতর, পূর্ত দফতরের সঙ্গে দফায় দফায় বৈঠক মুখ্য সচিবের After Meeting With CM Mamata Banerjee Chief Secretary having several meetings

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১২৬ সময় দেখুন


Last Updated:

West Bengal News: গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির সুরক্ষা ও পরিকাঠামো ব্যবস্থা নিয়ে দফায় দফায় বৈঠক মুখ্য সচিবের। স্বাস্থ্য দফতরেরর পাশাপাশি পূর্ত দফতরের সঙ্গেও বৈঠক করবেন মুখ্য সচিব।

দফায় দফায় বৈঠক মুখ্য সচিবেরদফায় দফায় বৈঠক মুখ্য সচিবের
দফায় দফায় বৈঠক মুখ্য সচিবের

কলকাতা: গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির সুরক্ষা ও পরিকাঠামো ব্যবস্থা নিয়ে দফায় দফায় বৈঠক মুখ্য সচিবের। স্বাস্থ্য দফতরেরর পাশাপাশি পূর্ত দফতরের সঙ্গেও বৈঠক করবেন মুখ্য সচিব। দুপুর তিনটে থেকে পূর্ত দফতরেরর সচিব অন্তরা আচার্যকে ডাকলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।

রাত্তিরের সাথী প্রকল্পের কি অগ্রগতি তা নিয়ে পূর্ত দফতরের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন মুখ্য সচিব। পাশাপাশি আরজি কর নিয়েও আলোচনা করবেন মুখ্য সচিব পূর্ত দফতরের সচিবের সঙ্গে। মূলত পূর্ত দফতরের তরফে রাজ্যের একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতালে সিসিটিভি, ওয়াশরুম ও রেস্ট রুমের কাজ করা হচ্ছে। তাই পূর্ত দফতরের কাজের অগ্রগতি কতদূর হল? তা নিয়ে পর্যালোচনা করতে পূর্ত দফতরের সচিবের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিব। প্রসঙ্গত, আর জি কর হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় কাজ রাজ্যের পূর্ত দফতর করছে।

আরও পড়ুন: ধেয়ে আসছে নতুন ‘অশনি’…! শনিবার থেকে আবহাওয়ার রদবদল! দক্ষিণবঙ্গে কী হতে চলেছে? জানিয়ে দিল আলিপুর

জুনিয়র চিকিৎসকদের অনশন- আন্দোলনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে কালীঘাটের বাড়িতে একটি জরুরি বৈঠক করেন। মুখ্যসচিব, স্বাস্থ্য সচিবকে নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে হাসপাতালগুলির নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয় বলেই সূত্রের খবর। চিকিৎসা পরিষেবা নিয়েও পর্যালোচনা করেন খোদ মুখ্যমন্ত্রী।

বাংলা খবর/ খবর/কলকাতা/

West Bengal News: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই তৎপর নবান্ন, স্বাস্থ্য দফতর, পূর্ত দফতরের সঙ্গে দফায় দফায় বৈঠক মুখ্য সচিবের

Next Article

Kolkata Metro: কলকাতা মেট্রোর জন্মদিন কবে বলুন তো? কী হয়েছিল প্রথম দিন? জানুন কলকাতার সেই গর্বের দিন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর