মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

৯ নভেম্বর মিছিলের ডাক! আন্দোলন চলবেই, সাংবাদিক বৈঠকে সোচ্চার জুনিয়র ডাক্তাররা Junior Doctors Front On press conference raising several questions regarding Kolkata Doctor Murder case demanding quicker CBI probe

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১০৫ সময় দেখুন


Last Updated:

RG Kar Protest: শুক্রবার, সাংবাদিক বৈঠক করে একাধিক বিষয় তুলে ধরে তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে কার্যত গলা চড়ালেন জুনিয়র ডাক্তার ফ্রন্টের চিকিৎসকেরা।

সোচ্চার জুনিয়র ডাক্তাররাসোচ্চার জুনিয়র ডাক্তাররা
সোচ্চার জুনিয়র ডাক্তাররা

কলকাতা: তদন্তের গতি শ্লথ, দুর্বল চার্জশিট, ৮৪ দিনের মাথায় এখনও বিচারহীন অভয়া ধর্ষণ-খুন তদন্ত। আরজি কর কাণ্ডের তদন্তের দাবিতে সিবিআই এর বিরুদ্ধে এবার সোচ্চার জুনিয়র চিকিৎসক সংগঠন। আজ শুক্রবার, সাংবাদিক বৈঠক করে একাধিক বিষয় তুলে ধরে তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে কার্যত গলা চড়ালেন জুনিয়র ডাক্তার ফ্রন্টের চিকিৎসকেরা।

তদন্তে এত দেরি কেন হচ্ছে প্রশ্ন তুলে একাধিক বিষয়ে আরও একবার আলোকপাত করলেন প্রতিবাদী চিকিৎসকেরা। তাঁরা প্রশ্ন তোলেন সৎকারে এতো দ্রুততা কীসের জন্য ছিল? শুধু তাই নয়, মূল অভিযুক্ত সঞ্জয় রাই কি এক মাত্র দোষী? সিবিআই-এর কাছে এই সকল প্রশ্নের উত্তরের দাবি জানান জুনিয়র চিকিৎসকদের সংগঠন। একইসঙ্গে তাঁদের দাবি, শাসকরা মেডিক্যাল কলেজগুলিতে আগের মতোই থ্রেট কালচার চালাচ্ছে। কিন্তু আমরা তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব।

আরও পড়ুন: ভারতের ৫০০ টাকা এখানে ১.৫ লাখের সমান…! ‘নাম’ শুনবেন কোন দেশ? চমকাবেনই, গ্যারান্টি!

আগামী ৯ নভেম্বর বিকাল তিনটেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এই নিয়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এদিনের সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসকদের সংগঠনের তরফে জানানো হয়, ‘বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা কোনও অবস্থাতেই আন্দোলন থেকে সরে আসছি না। হাসপাতালের পাশাপাশি পথে নেমেও আন্দোলন চলবে।’

আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ-বৃষ্টি কাঁপাবে ১৩ রাজ্য…! হলুদ-কমলা সতর্কতা জারি! কী হতে চলেছে বাংলায়? আপডেট জানিয়ে দিল IMD

অন্যদিকে চিকিৎসকদের পাল্টা সংগঠনকে ‘ভুঁইফোড়’ বলে কটাক্ষ করেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের চিকিৎসকেরা। প্রশ্নোত্তর পর্বে দেবাশীষ হালদার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “যাঁদের বিরুদ্ধে আমরা এতদিন অভিযোগ করে এসেছি তারাই আজ বিচার চাইছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

বাংলা খবর/ খবর/কলকাতা/

RG Kar Protest: ৯ নভেম্বর মিছিলের ডাক! আন্দোলন চলবেই, সাংবাদিক বৈঠকে সোচ্চার জুনিয়র ডাক্তাররা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর