বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

Girl wanted to kill ex boyfriend by poison ends up killing 5 people

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৯৯ সময় দেখুন


Last Updated:

Revenge: মেয়েটি তার প্রাক্তন প্রেমিকের উপর প্রতিশোধ নিতে একটি  পেপার স্যুপে বিষ মিশিয়ে দেয়। সে কেবল তার প্রাক্তন প্রেমিককে টার্গেট করতে চেয়েছিল, কিন্তু অজান্তে চারজনের মৃত্যু ঘটায়।

প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে স্যুপে বিষ! চুমুক দিতেই প্রাণ গেল পাঁচ জনেরপ্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে স্যুপে বিষ! চুমুক দিতেই প্রাণ গেল পাঁচ জনের
প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে স্যুপে বিষ! চুমুক দিতেই প্রাণ গেল পাঁচ জনের

এডো: একটি আতঙ্কজনক প্রতিশোধের ঘটনা ঘটেছে নাইজেরিয়ার এডো রাজ্যে। যেখানে বিষাক্ত স্যুপ খেয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ঘটনা সবাইকে কার্যত অবাক করে দিয়েছে। জানা গিয়েছে, গোটা ঘটনার কেন্দ্রে রয়েছে একটি মেয়ে, যে তার প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিল।

ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, পরিবারের সদস্যরা যখন পাঁচজনের অনুপস্থিতি লক্ষ্য করেন, তখন তারা একটি বাড়িতে প্রবেশ করেন এবং ভয়াবহ দৃশ্যের সাক্ষী হন।

আরও পড়ুন: টাল সামলাতে না পেরে রাস্তায় উল্টে গেল গাড়ি, পেঁয়াজ বোম বিষ্ফোরণে মৃত ১, দেখুন ভিডিও

দুর্ভাগ্যজনক ঘটনাটি কী ভাবে হয়? জানা গিয়েছে ওই মেয়েটি তার প্রাক্তন প্রেমিকের উপর প্রতিশোধ নিতে একটি  পেপার স্যুপে বিষ মিশিয়ে দেয়। সে কেবল তার প্রাক্তন প্রেমিককে টার্গেট করতে চেয়েছিল, কিন্তু অজান্তে চারজনের মৃত্যু ঘটায় – যাদের মধ্যে দুইজন ভাই এবং বাকি তিনজন তাদের বন্ধু ছিল। আসলে বিষাক্ত স্যুপটি ছেলেটি তা তার বন্ধুদের সাথে ভাগ করে নিয়েছিল।

আরও পড়ুন: জোয়ারের জলে ভেসে গেল দুই মেয়ে! কোনও মতে বাঁচল জীবন, দেখুন ভিডিও

স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে যে মেয়েটিকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তার বিরুদ্ধে তদন্ত চলছে। এডো রাজ্য পুলিশ কমান্ডের মুখপাত্র মোসেস ইয়ামু জানান, যদিও কর্তৃপক্ষ জানে কীভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে, তবে তারা এখনও মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের চেষ্টা করছেন, যা প্রাথমিকভাবে খাদ্য বিষক্রিয়ার কারণে হয়েছে বলে মনে করা হচ্ছে৷

এই ঘটনা সেটাই প্রমাণ করে যে, প্রতিশোধের কারণে মানুষ কতদূর পর্যন্ত যেতে পারে৷ এটাই তার চরম উদাহরণ৷ এবং এটাও প্রমাণ করে, দিনের শেষে কারও ক্ষতি করতে চাইলে সেটা নিজের ঘাড়েই এসে পড়ে৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর