মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

পুরুষ সঙ্গীর ফ্ল্যাটে উদ্দাম পার্টি, মর্মান্তিক পরিণতি যুবতীর! গড়ফায় রহস্য, আটক বয়ফ্রেন্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১২২ সময় দেখুন


Last Updated:

পুলিশ সূত্রে খবর, অসুস্থ অবস্থায় ওই যুবতীকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান তাঁর পুরুষসঙ্গী এবং যুবতীর বোন৷

প্রতীকী ছবি৷ প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷

কলকাতা: পুরুষ সঙ্গীর ফ্ল্যাটে রহস্যমৃত্যু যুবতীর৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ কলকাতার গড়ফা এলাকায়৷ ইতিমধ্যেই মৃতের ওই পুরুষসঙ্গীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷

জানা গিয়েছে, গতকাল রাতে গড়ফার শহিদ নগর এলাকায় নিজের বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে এসেছিলেন ৩৫ বছরের ওই যুবতী৷ ওই যুবতীর সঙ্গে তাঁর বোনও সেখানে এসেছিলেন৷ পুলিশ সূত্রে খবর, তিন জনে ফ্ল্যাটের ভিতরেই মদ্যপান করেন৷ গান চালিয়ে নাচানাচিও করেন তাঁরা৷ এর পর মদ্যপ অবস্থায় সিঁড়ি থেকে নামতে গিয়ে কোনওভাবে পড়়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী৷

পুলিশ সূত্রে খবর, অসুস্থ অবস্থায় ওই যুবতীকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান তাঁর পুরুষসঙ্গী এবং যুবতীর বোন৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

তবে মহিলার পরিবারের পক্ষ থেকে এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷ স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে গড়ফা থানার পুলিশ৷ যুবতীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Garfa woman death: পুরুষ সঙ্গীর ফ্ল্যাটে উদ্দাম পার্টি, মর্মান্তিক পরিণতি যুবতীর! গড়ফায় রহস্য, আটক বয়ফ্রেন্ড



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর