সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

একের পর এক কালীমন্দিরে দুঃসাহসিক চুরি! বর্ধমানে ভয়ানক ঘটনা, এলাকায় আতঙ্ক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০৭ সময় দেখুন


Last Updated:

Bardhaman- শুক্রবার রাতে আউসগ্রামের  ব্রজপুর গ্রামে কোঁয়ার পরিবারের কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে।

বর্ধমান: ফের চুরি কালী মন্দিরে। বৃহস্পতিবার পুজোর রাতেই চুরি হয়েছিল। আবারও পরের রাতে ফের কালী মন্দিরে চুরি হল পূর্ব বর্ধমানের আউশগ্রামে।

শুক্রবার রাতে আউসগ্রামের  ব্রজপুর গ্রামে কোঁয়ার পরিবারের কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দিরের গ্ৰিলের দরজার তালা ভেঙে মা কালীর অঙ্গ থেকে এক ভরি সোনার গহনা ও ভরি পাঁচেক রূপোর গহনা চুরি হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন- সপ্তাহ ঘুরতেই ১৮০ ডিগ্রি আবহাওয়া বদল! ৩ মাস ভয়ঙ্কর ঠান্ডার ইঙ্গিত!আবহাওয়ার আপডেট

একের পর এক চুরির ঘটনায় উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। মন্দির সংলগ্ন বাড়ির বাসিন্দা রিনা রায়চৌধুরী শনিবার সকালে  লক্ষ্য করেন কালী মন্দিরের তালা খোলা।

তার পরে তিনি কোঁয়ার পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এর পর কোঁয়ার পরিবারের সদস্যরা কালী মন্দিরে এসে দেখেন মায়ের অঙ্গ থেকে সোনা ও রূপোর গহনা চুরি হয়ে গেছে।

অলংকারের মধ্যে ছিল প্রতিমার সোনার টিপ, নখ,জিভ, রূপোর মুকুট, পায়ের তোড়া সহ অন্যান্য সামগ্রী। পরিবারের সদস্যদের দাবি, এক ভরি সোনার গহনা ও পাঁচ ভরি রূপোর গহনা চুরি গেছে।

এর পরই খবর দেওয়া হয় পুলিশে। আউশগ্রামের গুসকরা ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার রাতেও আউশগ্রামের দেয়াসা গ্রামে একটি কালী মন্দিরে তালা ভেঙে  দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

সেখানেও মূর্তির অঙ্গ থেকে দেড় ভরি সোনার গহনা ও তিন ভরি রূপোর গহনা চুরি হয়। বৃহস্পতিবার সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা ছিল দাস পরিবারে। পুজো শেষ হয় রাত ১২ টার পর।

আরও পড়ুন- সুন্দরবনে বেড়াতে ‌যাচ্ছেন? বাঙালির এই প্রিয় পদ না খেলেই মিস করবেন…

পুজো শেষে পরিবারের সদস্যরা মন্দিরে তালা বন্ধ করে বাড়ি চলে যায়। শুক্রবার  সকালে তারা মন্দিরের তালা খুলতে গিয়ে দেখেন মন্দিরের সদর দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। পাশাপাশি মায়ের গায়ের সোনা ও রূপোর অলংকার চুরি হয়েছে।

দাস পরিবারের প্রবীণ সদস্যা অমিতা দাস জানান, কালী পুজোয় তাদের কুলোদেবীকে সোনা, রূপোর গয়না পরানো হয়। প্রতি বছর এই অলংকার পরানো হয় মা কালীকে। এটাই তাদের নিয়ম।

মায়ের গায়ে পরানো সব অলংকারই রাতে চুরি হয়েছে বলে তিনি জানান। আনুমানিক  দেড় ভরি ওজনের সোনা ও  চারভরির মতো রূপোর অলংকার চুরি হয়েছে।

স্থানীয়দের দাবি, বাইরে থেকে অপরিচিত বানজারা দল ট্রেনে চড়ে এলাকায় এসে ঘুরে বেড়াচ্ছে। এই চুরির ঘটনার সঙ্গে ওই বানজারা দলের সদস্যরা যুক্ত থাকতে পারে বলে সন্দেহ তাদের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর