Last Updated:
জলপাইগুড়ি: দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির অন্যতম চাটার্ড অ্যাকাউন্টের পরীক্ষা। জলপাইগুড়ি শহরের খানিক ভিতরে ডামডিম এলাকার মেধাবী ছাত্রীর সেই পরীক্ষায় সাড়া জাগানো ফলে আলোর উৎসবকে সার্থক করেছে তা বলাই বাহুল্য। এলাকা ও পরিবার জুড়ে খুশির আমেজ।
চার্টার অ্যাকাউন্টেন্ট (CA)পরীক্ষায় সাড়া জাগানো ফল ওদলাবাড়ি ডন বসকো স্কুলের প্রাক্তনী মেধাবী ছাত্রী ভাবনা আগরওয়াল-এর। অত্যন্ত কঠিন এই পরীক্ষায় ২০২৩-২৪ সালে দেশজুড়ে ২৩৪৮২ জন ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল। উত্তীর্ণ হয়েছে মাত্র ১৩৩০ জন।শতাংশের হিসেবে যা মাত্র ৫ শতাংশ । দুটো গ্রুপের মোট ৬ টা বিষয়ে সফলভাবে উত্তীর্ণ হওয়ায় ভাবনার সর্বভারতীয় র্যাঙ্ক প্রথম ৫০ থেকে ৯৯’র মধ্যে বলে দাবি পরিবারের।
আরও পড়ুনSourav Ganguly Daughter Sana Birthday: কোলের মেয়ে এখন অনেকটা বড়! কত বয়স হল সৌরভ কন্যার? বাবা-মায়ের সঙ্গে জন্মদিন পালন সানার
৬০০ র মধ্যে ভাবনার মোট প্রাপ্ত নম্বর ৩৪২। ডামডিম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাইলি হাট এলাকার যৌথ পরিবারের মেয়ে ভাবনা।পরিবার সূত্রে জানা যায়, একেবারে কিন্ডারগার্ডেন থেকেই ক্লাসে প্রথম হয়ে এসেছে সে। ২০২১ সালে দশম শ্রেণির আইসিএসসি পরীক্ষায় ৯৮% এবং ২০২৩ সালে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯৬.৫%পেয়ে উত্তীর্ণ হয় ভাবনা। বর্তমানে দিল্লি ইউনিভার্সিটির অধীনে ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উওমেন থেকে বি-কম(অনার্স)নিয়ে পড়াশোনা করেছে ভাবনা।
সি.এ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতেই প্রথমে প্রয়াত দাদু মহাবীর আগরওয়ালের কথা মনে পড়েছিল ভাবনার। ভাবনার কথায়, “দাদু আমাকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে দেখতে চেয়েছিলেন। তাঁর স্বপ্ন পূরণ করতে পেরে ভীষন খুশি আমি।” সাফল্যর পাশাপাশি দাদুর স্বপ্নপূরনে চোখে জল পরিজনদের।
সুরজিৎ দে
Kolkata,West Bengal
November 04, 2024, 5:01 PM IST