05
পরনের জামা দিয়েই ফোনের স্ক্রিন পরিস্কার: স্ক্রিনে কিছু পড়লে পরনের জামা বা টি শার্টে ঘষে পরিষ্কার করে নেওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। এতে লাভের লাভ কিছু হয় না। বরং ধুলো, ময়লা স্ক্রিনেই লেপ্টে যেতে পারে। এমনকী ডিসপ্লেতে মাইক্রো স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাও থাকে। টেক বিশেষজ্ঞরা, ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট মোছামুছির জন্য মাইক্রোফাইবার কাপড় ব্যবহারের পরামর্শ দেন। এতে স্ক্র্যাচ পড়ার স্মভবনা থাকে না, ময়লা উঠে আসে, ফোন দীর্ঘসময়ের জন্য নতুন দেখায়।