রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

মেলান্দহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১০৭ সময় দেখুন
মেলান্দহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা 

সাকিব আল হাসান নাহিদ,জামালপুর

জামালপুরের মেলান্দহে জরিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিহত জরিনার পরিবারের দাবি পরকীয়া প্রেমের সম্পর্ক যেনে যাওয়ায় তার স্বামী তাকে হত্যার পর ঝুলিয়ে রেখেছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পৌরসভার গোবিন্দপুর এলাকার ঘটনাস্থলে যেয়ে কাউকে পায়নি পুলিশ। এ সময় ঘরের দরজা জানলা বন্ধ ছিল। পরে দরজা খুলে ঘরের ধর্নার সাথে ওড়না পেঁচানো ঝুলে থাকা মরদেহ রাত ৭টা দিকে নামিয়ে থানায় আনে পুলিশ।

নিহত ওই গৃহবধূ ওই এলাকার সেলিম শেখের স্ত্রী ও মাদারগঞ্জের কড়ইচুড়া ইউনিয়নের গয়ারপাড়া এলাকার মোঃ জহরুল ইসলামের মেয়ে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে স্বামী সেলিম শেখ। 

নিহতের মা জানান, সন্ধার পর আমার মেয়ে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে বলে ফোনে জানতে পারি। খবর খবর পেয়ে ছুটে আসি আমার মেয়ের শশুর বাড়িতে। সেখানে কাউকে না পেয়ে থানায় আছি। আমার মেয়ে জামাইয়ের এক বিধবা নারীর সাথে অবৈধ সম্পর্ক ছিল। তাকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিল। সেই মেয়েকে বিয়ে করবে বলেও জানা যায় এ নিয়েই প্রতিনিয়ত ঝগড়া বিবাদ হত মেয়ের সাথে। আমার মেয়ে এটা কোনোভাবেই মানতে পারিনি। এরই জেরে জামাই সেলিম আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছে। সে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

নিহতের বাবা জানান, ২০১৫ সালে বিয়ের পর থেকেই তার মেয়েকে নির্যাতন করা হত। তার জামাই তাদের পরিবারের কাউকে বাড়িতে আসতে দিতনা। তার জামাইয়ের অন্য মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে দ্বন্দ্বে গত ৩ মাস আগে তার মেয়েকে তালাকও দিয়েছিল। পরে শালিসিতে আবার মীমাংসা হয়৷ এসব নিয়ে দীর্ঘদিন থেকেই পারিবারিক কলহ লেগেছিল। এরই জেরে তার মেয়েক হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। 

নিহতের ফুফাতো ভাই মোঃ ইব্রাহিম জানান, সেলিমের অবৈধ সম্পর্কের কথা আমার বোন জানতে পেরেছিল। এ নিয়ে বলতে গেলেই তাকে মারধর করত। এ নিয়ে বলতে গেলেই তাকে হত্যার হুমকি দিত। আজ সেটাই বাস্তবায়ন করলো। ঘটনার পর থেকেই বোন জামাই পলাতক এ থেকেও তো বুঝা যায় সে খুনি। আমরা এর বিচার চাই। 
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ রাতেই উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্নহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে জামালপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। এবিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর