Last Updated:
: চোট, অস্ত্রোপচারের ধাক্কা দীর্ঘদিন কম্পিটিটিভ ক্রিকেট থেকে দূরে মহম্মদ শামি৷ ভারতের বিশ্বস্ত পেস ব্যাটারি এদিন ম্যাচে ফিরেই বোঝালেন ঠিক ছন্দেই রয়েছেন৷ প্রায় মধ্যপ্রদেশের জিতে যাওয়া ফিরল বাংলার ঝুলিতে৷
রনজি মরশুমের প্রথম জয় পেল বাংলা৷ সৌজন্যে মহম্মদ শামির দুরন্ত বোলিং স্পেল৷ রুদ্ধশ্বাস ম্যাচে টেম্পারামেন্ট বজায় রেখে তিনি বাংলার জন্য জয়সূচক পয়েন্ট এনে দিলেন৷ মহম্মদ শামি কুমার কার্তিয়েকাকে বাড়ি পাঠিয়ে দিয়ে বাংলার জয় নিশ্চিত করে দেয়৷ এদিন মধ্যপ্রদেশ ৩২৬ রানে অল আউট হয়ে যায়৷ আর তারই সুবাদে ১১ রানে ম্যাচ জিতে যায় বাংলা৷
শামির দাপুটে বোলিংয়েই ৬ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল বাংলা। শামির ফেরার ম্যাচে ১১ রানে জয় পেল বাংলা। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে ম্যাচের সেরা হয়েছেন শাহবাজ আহমেদ।
মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলা করেছিল ২২৮ রান। শাহবাজ আহমেদ ব্যাটে করেন ৯২ রান। বাংলার ২২৮ -র পর নেমে প্রথম ইনিংস থমকে যায় ১৬৭ রানে। সেই ইনিংসেও আগুনে বোলিং করেন মহম্মদ শামি৷ প্রায় এক বছর বাদে মাঠে ফিরে ৪ উইকেট পান। ঋত্বিক চট্টোপাধ্যায় ও ঋদ্ধিমান সাহার ৫২ ও ৪৪ -র সুবাদে বাংলা করে ২৭৬ রান। ঋত্বিক চট্টোপাধ্যায় করেন ৫২ রান। ঋদ্ধিমান সাহার রান ছিল ৪৪। শেষের দিকে ব্যাট হাতে জ্বলে ওঠেন শামিও। শামির ৩৬ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংসও দারুণ কাজের ছিল৷
৬ পয়েন্ট পেতে মধ্যপ্রদেশের দরকার ছিল ৩৩৮ রানের৷ আর বাংলাকে নিতে হত ১০ উইকেট৷ তৃতীয় দিনের শেষে ভেঙ্কটেশ আইয়ারদের রান ছিল ৩ উইকেট খুইয়ে ১৫০ রান করে৷ চতুর্থদিনের মধ্যপ্রদেশের দরকার ছিল ১৮৮ রান বাংলাকে নিতে হত ৭ উইকেট৷ বাংলার জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ান কেকেআরের ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার এবং মধ্যপ্রদেশের ক্যাপ্টেন শুভম শর্মা ।
এরপরেও আরিয়ান আনন্দ পাণ্ডে ও সরংশ জৈনদের ব্যাটিং দাপটে সিঁদুরে মেঘ দেখছিল বাংলা৷ মহম্মদ শামি তুলে নেন আরিয়ানকে। অন্যদিকে সরংশকে ফিরিয়ে দেন শাহবাজ। দ্বিতীয় ইনিংসে শাহবাজের শিকার ৪ মধ্যপ্রদেশের ব্যাটসম্যান। শেষে শামির বলে কুমার কার্তিকেয় আউট হতেই জয় পায় বাংলা। মধ্যপ্রদেশের ইনিংস থেমে যায় ৩২৬ রানে। ১১ রানে ম্যাচ পকেটে পোড়ে বাংলা সঙ্গে দুর্মূল্য ৬ পয়েন্ট নিয়ে নেয়৷
এর ফলে ৫ ম্যাচে বাংলার পয়েন্ট ১৪। তৃতীয় স্থানে রয়েছেন অনুষ্টুপ এন্ড কোং। ৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সি গ্রুপে শীর্ষে হরিয়ানা, দ্বিতীয় স্থানে থাকা কেরলের পয়েন্ট ৪ ম্যাচে ১৫।
Kolkata,West Bengal
November 16, 2024, 5:15 PM IST