Last Updated:
কলকাতা: রাজ্য মেডিক্যাল কাউন্সিলর রেজিস্ট্রারকে অপসারণ করার জন্য মেডিক্যাল কাউন্সিলকে চিঠি স্বাস্থ্য দফতরের। রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে সরিয়ে দিয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগের জন্য স্পেশাল সেক্রেটারির চিঠি। আরজিকর কাণ্ডে এই রেজিস্ট্রারের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠেছিল। কার্যকাল পেরিয়ে যাওয়ার পরেও তাকে নিয়ম বহির্ভূতভাবে এক্সটেনশন দেওয়া হয়েছিল বলে অভিযোগ ছিল।
অপরদিকে, রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে ডক্টর শান্তনু সেনকে সরিয়ে দেওয়ার জন্য আবেদন করলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডক্টর সুদীপ্ত রায়। স্বাস্থ্য ভবনকে এমনই আবেদন করেছেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। মেডিক্যাল কাউন্সিলে সরকার মনোনীত প্রতিনিধি ছিলেন ডক্টর শান্তনু সেন।
আরও পড়ুন: দৈর্ঘ্য ৭ কিলোমিটার, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্রিজ কোনটি বলুন তো? নামটা শুনে জাস্ট চমকে উঠবেন
অভিযোগ পরপর ছ’টি বৈঠকে শান্তনু সেন গড়হাজির ছিলেন। সেই কারণে তাঁকে মেডিক্যাল কাউন্সিল থেকে সরিয়ে দেওয়ার আবেদন করেন সুদীপ্ত রায়।
Kolkata,West Bengal
November 20, 2024, 2:48 PM IST