Last Updated:
কলকাতা: ফের কলকাতায় বিধ্বংসী আগুন। ভরসন্ধ্যায় দাউদাউ করে জ্বলল গড়িয়াহাটের পাশে কাকুলিয়া বস্তি, ঘটনাস্থলে দমকলের ৬ ইঞ্জিন। প্রাথমিক অনুমান, বাড়িতে ধুপ দেওয়া হয়েছিল, সেখান থেকেই আগুন লাগে। দমকল কর্মীদের প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। তবে, এলাকাবাসীদের অভিযোগ, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। প্রতিটা বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার বার করে রাস্তায় রাখা রয়েছে।
চলতি মাসেই একাধিক ভয়ানক অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে শহর কলকাতা। আগুন লাগে ইএম বাইপাসের ধারে কালিকাপুরে ঝুপড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। যদিও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘরগুলি। তবে কেউ হতাহত হননি। ঝুপড়ির পাশে রয়েছে একটি বহুতল, রেস্তরাঁ এবং বেশ কিছু দোকান। সেখানে আগুন ছড়ায়নি।
আরও পড়ুন:৩০ টাকার উপরে যেন না যায়! নইলে…, আলুর দাম নিয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করল নবান্ন
আরও পড়ুন:কসবা কাণ্ডে এবার গ্রেফতার ফুলবাবু! বিহার থেকে জালে তুলল পুলিশ, হামলায় কী ভূমিকা?
নভেম্বরেই আগুন লাগে দক্ষিণ কলকাতায় প্রিন্স আনোয়ার শাহ রোডে লর্ডস মোড়ের কাছে একটি বাজারে। লর্ডস মোড়ের পিছনের দিকে একটি বাজার রয়েছে। সেখান থেকেই দুপুরে কালো ধোঁয়া বার হতে দেখা যায়। ঝুপড়ি এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ১৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এর আগে চলতি বছর ফেব্রুয়ারি মাসে বাইপাসের ধারে আনন্দপুর বস্তিতে আগুন লাগে। হাওয়ার গতি বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় প্রায় ৫০টি ঝুপড়ি, দোকান পুড়ে ছাই হয়ে যায়। তার কয়েক দিন পরে ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ঘরে আগুন লাগায় বিপাকে পড়েন তাঁরা। সিলিন্ডার ফেটে হয়েছিল সেই বিস্ফোরণ। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Kolkata,West Bengal
November 22, 2024, 8:13 PM IST