বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

Viral News | ভরদুপুরে আচমকা শুরু ঢাক-ঢোল পেটানো, সকলে সকলের বাড়ি পাঠাচ্ছে মিষ্টি! বিজয়োৎসবের কারণ জানলে গর্বিত হবেন আপনিও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১২৪ সময় দেখুন


Last Updated:

Inspiring Story : উত্তরপ্রদেশের গোন্ডায় একটি গ্রামে চলছে উৎসব! গ্রামের সকলেই সেলিব্রেশন মোডে। উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ্যে আসতেই খুশির ঝড় ওঠে এই গ্রামে।

উত্তরপ্রদেশের গ্রামে চলছে উৎসব। প্রতীকী ছবি। উত্তরপ্রদেশের গ্রামে চলছে উৎসব। প্রতীকী ছবি।
উত্তরপ্রদেশের গ্রামে চলছে উৎসব। প্রতীকী ছবি।

গোন্ডা: উত্তরপ্রদেশের গোন্ডায় একটি গ্রামে চলছে উৎসব! গ্রামের সকলেই সেলিব্রেশন মোডে। উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ্যে আসতেই খুশির ঝড় ওঠে এই গ্রামে। জেলার ইটিয়াথোক ব্লকের কারুপাপাড়া গ্রামের বাসিন্দারা আনন্দে মাতোয়ারা। কনস্টেবল নিয়োগ পরীক্ষায় গ্রামের ১০ যুবকের পাশ করার খবর পাওয়া মাত্রই মিষ্টি বিতরণ শুরু হয়েছে। চলছে একে অপরকে অভিনন্দন জানানো। ১০ যুবকের চাকরি হওয়ায় পরিবারের সদস্যরা আনন্দের জোয়ারে ভাসছে। পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষায় এই ১০ জন প্রার্থী ছিলেন, তাঁদের সাফল্যে গর্বিত গোটা গ্রাম।

একই গ্রাম থেকে ১০ জন প্রার্থী পাশ করায় পুরো গ্রামের মানুষের আনন্দের সীমা ছিল না। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ মহিলা এবং বাকি ৯ জন পুরুষ প্রার্থী। সফল পরীক্ষার্থীদের মধ্যে রয়েছেন গ্রামের ছেলে অলোক মিশ্র, সুধীর পান্ডে, প্রবেশ পান্ডে, নবনীত তিওয়ারি, হরিওম মিশ্র, অনামিকা দ্বিবেদী, বিবেক পান্ডে এবং শিব পুজন। পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রথম চেষ্টাতেই সাফল্য পেয়েছেন একমাত্র পরীক্ষার্থী অনামিকা দ্বিবেদী।

আরও পড়ুনঃ সকালে ঠান্ডার আমেজ, বেলা গড়ালেই একেবারে বদলে যাবে আবহাওয়া? বিরাট আপডেট আলিপুরের

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইন্টারমিডিয়েট পরীক্ষায় জেলার শীর্ষে ছিলেন অনামিকা। এরপর তিনি পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা দেন এবং লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অনামিকা নিজের চেষ্টায় কঠোর পরিশ্রম করে এই সাফল্যএর মুখ দেখেছেন। তিনি এই জয়ের কৃতিত্ব উৎসর্গ করেছেন বাবা-মা, শিক্ষকদের। অনামিকা জানান, “গ্রামে অনেক রকম অসুবিধা রয়েছে। তবে পরিশ্রম আর ডেডিকেশন থাকলে সবই সম্ভব। আপনি কঠোর পরিশ্রম করলে যে কোনও পরিস্থিতিতে একসময় অবশ্যই সাফল্য আসবে।” কারুপাপাড়া গ্রামের বাসিন্দা আমন পান্ডের বলেন, আমাদের গ্রামের পরিবারগুলির আয়ের প্রধান উৎস কৃষিকাজ। আমরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি। সেখানে গ্রামের এতগুলো ছেলেমেয়ের সাফল্য সত্যি গর্বের।”

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/

Viral News: ভরদুপুরে আচমকা শুরু ঢাক-ঢোল পেটানো, সকলে সকলের বাড়ি পাঠাচ্ছে মিষ্টি! বিজয়োৎসবের কারণ জানলে গর্বিত হবেন আপনিও



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর