মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Why RJD lost to NDA in Bihar election Tejashwi says

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১১০ সময় দেখুন


Last Updated:

Tejashwi Yadav: বিহারে এনডিএর কাছে কেন মুখ থুবড়ে পড়ল আরজেডি? এই প্রসঙ্গে মুখ খুললেন তেজস্বীর জবাব, কী কী বললেন তিনি দেখুন…

বিহারে এনডিএর কাছে দলের মুখ থুবড়ে পড়ার কী কারন? তেজস্বীর জবাব...বিহারে এনডিএর কাছে দলের মুখ থুবড়ে পড়ার কী কারন? তেজস্বীর জবাব...
বিহারে এনডিএর কাছে দলের মুখ থুবড়ে পড়ার কী কারন? তেজস্বীর জবাব…

পটনা: আরজেডি নেতা তেজস্বী যাদব শনিবার বিহারের চারটি বিধানসভা আসনের উপনির্বাচনে ‘মহাগঠনবন্ধন’-এর পরাজয়ের পর দাবি করেছেন যে, এই জোট আগামী বিধানসভা নির্বাচনে বিজয়ী হবে।

বিহার বিধানসভায় বিরোধী দলনেতা যাদব পাশের রাজ্য ঝারখণ্ডে তার দলের প্রত্যাশার চেয়ে ভাল ফলাফল করায় আনন্দ প্রকাশ করেছেন। ঝাড়খণ্ডে ২০১৯ সালের নির্বাচনে আরজেডি কেবল চতরা আসনে জয়ী হয়েছিল, কিন্তু এবার তারা দেবগড়, গোড্ডা, বিষরামপুর ও হোসেনাবাদ আসন জিতেছে। বিহারে এনডিএ চারটি বিধানসভা এলাকায় উপনির্বাচনে জয়লাভ করেছে। এর মধ্যে ইমামগঞ্জ আসনে এনডিএ তাদের দখল বজায় রেখেছে, অন্যদিকে তরারি, রামগড় এবং বেলাগঞ্জ মহাগঠনবন্ধন-এর থেকে ছিনিয়ে নিয়েছে।

আরও পড়ুন: বাংলায় হারলেও উপনির্বাচনে শক্তি বাড়াল বিজেপি! লোকসভায় জেতা আসন ধরে রাখল কংগ্রেস

তেজস্বী যাদব পটনায় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, “কিছু আসনে হার বড় কথা নয়। সম্প্রতি লোকসভা নির্বাচনে আমরা এই বিধানসভা এলাকাগুলিতে এগিয়ে ছিলাম। আমরা ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে ভাল ফল করব এবং মহাগঠনবন্ধন বিহারে পরবর্তী সরকার গঠন করবে। হার-জিত নির্বাচনের অংশ, আমরা একদম হতাশ নই… আমরা একসাথে নির্বাচনে লড়েছি।”

আরও পড়ুন: বলুন তো, জিলিপি কোথা থেকে এসছে! এটি কোন দেশের জাতীয় মিষ্টি? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি

আরজেডি বেলাগঞ্জ এবং রামগড় আসনে নিজেদের দখল ধরে রাখতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ইমামগঞ্জ আসনে দলের প্রার্থীও পরাজিত হয়েছেন। আরজেডি নেতা বলেন, “আমরা ঝাড়খণ্ডে চারটি বিধানসভা আসন জিতেছি। হেমন্ত সোরেনের নেতৃত্বে মহাগঠনবন্ধন ঝারখণ্ড বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। আমরা আবার ঝাড়খণ্ডে সরকার গঠন করতে চলেছি। ঝাড়খণ্ডের পর, মহাগঠনবন্ধন ২০২৫ সালে বিহারে সরকার গঠন করবে।”

যখন তেজস্বীকে প্রশ্ন করা হয় বিহারে আরজেডি কেন হারল, তখন তিনি বলেন, “আমরা একই জায়গায় লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলাম, কিন্তু পার্টি হার পর্যালোচনা করবে। এটা কোনও হতাশার বিষয় নেই। নির্বাচনে হার-জিত থাকে, তবে ভাল যে আমরা প্রস্তুতির সুযোগ পাচ্ছি। একটি বিষয়ে নিশ্চিতভাবে বলতে পারি যে ঝারখণ্ডে আমাদের সরকার হয়ে গিয়েছে, এরপর ২০২৫ সালে বিহারেও আমাদের সরকার হবে।”

বাংলা খবর/ খবর/দেশ/

Tejashwi Yadav: বিহারে এনডিএর কাছে দলের মুখ থুবড়ে পড়ার কী কারন? তেজস্বীর জবাব…



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর