জেড্ডা: IPL 2025 মেগা অকশনের দ্বিতীয় দিন, জেড্ডায় সব ফ্রাঞ্চাইজিরা বাকি স্লটের জন্য প্রয়োজনীয় প্লেয়ার তুলে নিয়ে একেবারে রেডি হয়ে যাবে আইপিএল ২০২৫-র জন্য৷ কেকেআরের কাছে দ্বিতীয় দিনে ১০.০৫ কোটি পড়ে রয়েছে, সেটা দিয়েই নিজেদের বাকি স্লটের জন্য প্লেয়ার কিনতে হবে৷
কেকেআরের ওভারসিজ অর্থাৎ বিদেশি প্লেয়ারের স্লট এখনও তিনটি বাকি রয়েছে৷ সব মিলিয়ে কাদের নেয় কেকেআর আর বাকিরাই বা কাদের দিয়ে দল সাজাবে সেটাই দেখার৷
আইপিএলের প্রথম দিনে মোট ১২টি সেটের নিলাম হল। ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে কিনল লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হলেন পন্থ। নিলাম থেকে প্রথম দিনে মোট ৬ জন ক্রিকেটারকে কিনেছে কেকেআর। ২৩.৭৫ কোটি সর্বোচ্চ দর পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া কেকেআর দলে নিয়ে অনরিখ নখিয়া, কুইন্টন ডিকক, বৈভব অরোরা, অংক্রিশ রঘুবংশী, রহমানউল্লাহ গুরবাজকে নিয়েছে নাইটরা।