Last Updated:
বাঁকুড়া: গ্ৰামবাংলার ঐতিহ্যবাহী খেলা হল হা ডু ডু বা কাবাডি খেলা। পল্লীগ্রামে এই খেলা বেশি প্রচলিত ছিল। বর্তমানে আবার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কবাডি খেলা দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্ৰামে। হারিয়ে যাওয়া খেলা দেখতে এই গ্ৰামে প্রচুর মানুষ হাজির হন। ভারতের বিভিন্ন রাজ্যে এই খেলা নানা নামে পরিচিত। যেমন মধ্যপ্রদেশ ও গুজরাটে হা টু টু, কেরলে ওয়ান্ডিকালি, বাংলায় হা ডু ডু। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে অনুষ্ঠিত হল হা ডু ডু খেলা, অত্যন্ত ফিজিক্যাল ফিটনেস প্রয়োজন এই খেলার জন্য। শারীরিক শক্তি মানসিক দৃঢ়তা প্রকাশ পায় হা ডু ডু খেলায়।
খোদ অজ পাড়াগাঁয়ে বেশি প্রচলিত ছিল হা ডু ডু বা কাবাডি খেলা। সভ্যতার ক্রমবিকাশ আর আধুনিকতার ছোঁয়ায় ঘরে বাইরে ভিডিও গেমের দৌরাত্ম্যে হারিয়ে যেতে বসেছে গ্ৰামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো। এক সময় গ্ৰামের শিশু থেকে শুরু করে বয়স্করাও দল বেঁধে বিকেল হলেই ছুটে যেত খেলার মাঠে। আর বিভিন্ন খেলাধূলায় মেতে থাকত। আজ সেইসব অতীত।
আরও পড়ুন: যোগী রাজ্যের আস্ত হাতি এবার বাংলার দুয়ারে! আচমকা দেখে অবাক বাসিন্দারা
শিশু থেকে শুরু করে কিশোরেরা হাতে হাতে মোবাইল নিয়ে গেম খেলায় ব্যস্ত হয়ে গেছে। বর্তমান প্রজন্মের অনেকেই হা ডু ডু খেলার নামই জানে না। আবার অনেকেই নাম শুনলেই হাসহাসি করে। হা ডু ডু খেলা পাঠ্যপুস্তকে আছে কিন্তু বাস্তবে নেই। হারিয়ে যাওয়া খেলাগুলো নিয়মিত বিদ্যালয়ে আয়োজন করলে তাহলে ঐতিহ্যবাহী খেলটি এই প্রজন্মের কাছে জনপ্রিয়তা পাবে আর সেই সঙ্গে আমরা ফিরে পাব হারিয়ে যাওয়া ঐতিহ্য।
আরও পড়ুন: স্কুল তো নয়, যেন এক টুকরো রামধনু! পড়ুয়ারা এখানে আসতে কখনই না করে না
যদিও চোখের সামনে যখন এই খেলা দেখা হয় তখন বিশ্বাস করা যায় না। কাদা, অনুশাসন এবং জয় ছিনিয়ে আনার স্পৃহা। ২০২৪ সালে দাঁড়িয়েও চোখের সামনে যখন হা ডু ডু খেলা হচ্ছে তখন প্রত্যন্ত গ্রামের শিশু থেকে বয়স্ক প্রত্যেকেই চোখ সরাতে পারছে না। প্রতিটা মুহূর্ত একদম ‘রিয়েল অ্যাকশন’।
নীলাঞ্জন ব্যানার্জী
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
November 26, 2024, 3:42 PM IST