মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

South Dinajpur News: বদলে যাবে পুরো এলাকা! ১০ কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গে তৈরি হচ্ছে বিশাল প্রোজেক্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ সময় দেখুন


Last Updated:

নতুন এই প্রকল্প শুরু হলে পুর এলাকায় জমে থাকা ময়লা তা যেমন দ্রুত পরিষ্কার করা সম্ভব হবে।

X

উত্তরবঙ্গের

উত্তরবঙ্গের বৃহত্তম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প

দক্ষিণ দিনাজপুর: পরিবেশ দূষণ রোধে এবং বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক করার লক্ষ্যে বালুরঘাট পুরসভা ও পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন দফতরের সহযোগিতায় উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরির কাজ শুরু। পুরসভার পক্ষ থেকে জানা যায়, নগর উন্নয়ন দফতরের পক্ষ থেকে ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। যা মূলত বালুরঘাট পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে জমে থাকা আবর্জনার বৈজ্ঞানিক পদ্ধতিতে পুনর্ব্যবহারযোগ্য গড়ে তোলার প্রক্রিয়া।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে জানান, “ডাম্পিং গ্রাউন্ডের উন্নয়নের পাশাপাশি এখানে আধুনিক ড্রেনেজ সিস্টেম, গার্ড রুম এবং অন্যান্য পরিকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে পুরসভার বর্জ্য ব্যবস্থাপনায় উন্নতি ঘটবে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে থাকা ছাড়াও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে এই উদ্যোগ কার্যকরী ভূমিকা নেবে।”

আরও পড়ুন: মহিলাদের যৌন ইচ্ছা বাড়ায়! ক্যানসার থেকে আলসার দূর করে! জটিল রোগের ওষুধ এই ফল!

পুরসভার পক্ষ থেকে জানা যায়, নতুন এই প্রকল্প শুরু হলে পুর এলাকায় জমে থাকা ময়লা তা যেমন দ্রুত পরিষ্কার করা সম্ভব হবে, পাশাপাশি প্রকল্পে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় চলবে। বাড়ি বাড়ি ঘুরে পুরসভার সাফাই কর্মীরা যে আবর্জনা সংগ্রহ করেন তার সেগ্রিগেশন সেপারেশন যেমন হবে, তেমনি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ গুলি নির্দিষ্ট পদ্ধতিতে পুনর্ব্যবহারযোগ্য করার প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন: একঘেয়ে নুডলস আর নয়! শীতের সন্ধ্যাকালীন আড্ডায় বানিয়ে ফেলুন রুটির চাউমিন! রইল রেসিপি, ভীষণ উপকারি!

এদিন চেয়ারম্যান নিজে ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি আশাবাদী, দ্রুত এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে বালুরঘাট শহর পরিচ্ছন্নতার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

সুস্মিতা গোস্বামী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর