মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সূচকের পতনে লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১৬ কোটি ৭০ লক্ষ ৬৬ হাজার ৩০০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৯৭ কোটি ৩২ লাখ ১০ হাজার ৩৩৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৭.৫৫ পয়েন্ট কমে ৫১৮৫.০৫ ডিএস-৩০ মূল্য সূচক ৫.২০ পয়েন্ট কমে ১৯১১.০৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৩৬ পয়েন্ট কমে ১১৬৫.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: এনআরবি ব্যাংক, এমারেল্ড অয়েল, সী পার্ল, জেনেক্স ইনফোসিস, বিএসসি, ইন্ট্র্যাকো রি-ফুয়েলিং, অগ্নি সিস্টেম, এশিয়াটিক ল্যাবঃ, মিডল্যান্ড ব্যাংক ও আইসিবি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি.ফা., মুন্নু ফেব্রিক্স, এমারেল্ড অয়েল, দেশবন্ধু পলিমার, ড্রাগন সোয়েটার, ডমিনেজ স্টিল, এইচআর টেক্স, সাইফ পাওয়ার, ফু-ওয়াং সিরামিকস ও গোল্ডেন সন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: আইসিবি এএমসিএল ২য় মি. ফা., তাক্কাফুল ইন্সুঃ, সেন্ট্রাল ইন্সুঃ, নরদার্ন ইন্সুঃ, বিআইএফসি, পদ্মা লাইফ ইন্সুঃ, বিএসসি, সিটি জেনারেল ইন্সঃ, ওয়াটা কেমিক্যাল ও তুংহাই নিটিং অ্যান্ড ডাইয়িং।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬১৮৫৩৮৪৫২৯৩৭.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর