Last Updated:
অমৃতসর: পঞ্জাবে শিরোমণি অকালি দলের প্রধান এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে বুধবার সাতসকালেই গুলি করে হত্যার চেষ্টা করা হল অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে। সে সময়ে উপস্থিত ব্য়ক্তিদের হাতে ধরা পড়ে যান আততায়ী, তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
সূত্রের খবর, অভিযুক্তের নাম নারাই সিং চৌরা, সে বব্বর খালসা ইন্টারন্যাশনাল নামের একটি খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রাক্তন সদস্য। তবে অল্পের জন্য বেঁচে গিয়েছেন সুখবীর সিং বাদল।
Kolkata,West Bengal
December 04, 2024 10:35 AM IST