রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

চট্টগ্রামে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ইপসা’র দিনব্যাপী কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ সময় দেখুন
চট্টগ্রামে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ইপসা’র দিনব্যাপী কর্মসূচি

০৫ ডিসেম্বর, ২০২৪ ইপসা, চট্টগ্রাম: লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বিশ্বজুড়ে ১৬ দিনব্যাপী যে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে তারই অংশ হিসেবে ইপসা’র উদ্যোগে “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” স্লোগানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর পালন । অনুষ্ঠানটি অনুষ্ঠিত বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রাম এর মিলনায়তনে । জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই আয়োজনের সূচনা করা হয়। ইপসা’র সহকারী পরিচালক মোঃ আবদুস সবুর এর স্বাগত বক্তব্যের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। দিনব্যাপী চলা বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল প্যানেল আলোচনা, মুক্ত প্রশ্নোত্তর পর্ব, মতবিনিময়, আবীর রাঙা হাতে সাদা ক্যানভাসে ছাপ দেওয়া প্রভৃতি। এই আয়োজনে অংশ ছিলেন সরকারি কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শীক্ষার্থী, উন্নয়নকর্মী ও সাংবাদিকসহ অন্যান্যরা। লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে প্রচারভিযানের অন্যতম কৌশল হল যুব ও শীক্ষার্থীদের মধ্যে সচেনতনতা সৃষ্টি। নাসিম বানু শ্যামলী, পরিচালক (সমাজ উন্নয়ন), ইপসা সঞ্চালনায় ”লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে করনীয়” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় অংশ নেন ওমর কায়সার, সিনিয়র এডিটর, দৈনিক প্রথম আলো-চট্টগ্রাম; ফারিহা জেসমিন, সহকারী অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; ফাহরিন ফাইজা খান, প্রভাষক, ইস্ট ডেলটা ইউনিভার্সিটি, চট্টগ্রাম; কায়সার হামিদ, নির্বাহী পরিচালক, ইয়াসিড ও সেতার রুদ্র, যুব প্রতিনিধি।
আলোচনা সভায়, ফারিহা জেসমিন, সহকারী অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, নিজে জানা এবং অপরকে জানানোর মাধ্যমে জেন্ডার ভিত্তিক সামাজিক ট্যাবুসহ সকল কুসংস্কার ধীরে ধীরে দূর করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রদত্ত নীতিমালার প্রচার ও বাস্তবায়নের উপরে জোর দেন।
ফাহরিন ফাইজা খান, প্রভাষক, ইস্ট ডেলটা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বলেন পরিবার থেকেই কন্যা শিশুদের জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে করনীয় বিষয় সম্পর্কে অবহিত করতে হবে। তাদেরকে যৌন-প্রজনন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান দিতে হবে। বিশেষ সময়ে তাদের প্রতি বিশেষ নজর ও খেয়াল রাখতে হবে।

ওমর কায়সার, সিনিয়র এডিটর, দৈনিক প্রথম আলো বলেন আমাদেরকে নারীকে মানুষ হিসেবে দেখতে হবে। মানুষ হিসেবে একজন মানুষের যেসব অধিকার রয়েছে, একজন নারীর ও সেসব অধিকার রয়েছে। সংবাদপত্রগুলো লিঙ্গভিত্তিক সহিংসতার বিষয়গুলো তুলে ধরতে হবে এবং ফলো-আপ রিপোর্ট করতে হবে। যাতে করে প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসে ও ভবিষৎযাতে অপরাধীরা এই ধরনের সহিংসতার ঘটনা না ঘটার সাহস না পায়।

সেতার রুদ্র, যুব সংগঠক মনে করেন সমাজের লিঙ্গ বৈষম্য নিরসন ও সমতা বিধানে সামাজিক ট্যাবু, লজ্জা, ভয়ভীতি দূরীকরণে যুব সংগঠন ও নেতৃত্ব ভূমিকা রাখতে পারে। নিজে শিক্ষিত সচেতন হয়ে সমাজের সকলের মাঝে সুশিক্ষার আলো ছড়িয়ে বৈষম্য ও অনাচার দূর করতে হবে। কায়সার হামিদ, নির্বাহী পরিচালক, ইয়াসিড বলেন লিঙ্গ বৈষম্য নিরসনে সব উন্নয়ন কার্যক্রমে জেন্ডার ধারনাটি অর্ন্তভূক্ত করতে হবে।

আলোচনার উম্মুক্ত পর্বে অংশগ্রহণকারীরা বলেন আইনের শাসন নিশ্চিত করতে পারলে লিঙ্গভিত্তিক সহিংসতার পরিসংখ্যান কমে আসবে। কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে মহামান্য হাইকোর্টের নীতিমালার প্রচার ও বাস্তবায়নের উপর জোর দেন।
পরিশেষে সঞ্চালক নাসিম বানু শ্যামলী, পরিচালক (সমাজ উন্নয়ন), ইপসা বলেন সবার সম্মলিত প্রচেষ্টা, উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে সমাজে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ সম্ভব। তারজন্য যুব ও শীক্ষার্থীদেরকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর