বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

এবার ক্যানসারকে জানান গুডবাই! ভেষজ উদ্ভিদ থেকেই তৈরি হবে ক্যানসারের ওষুধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ সময় দেখুন



Last Updated:

এবার ভেষজ উদ্ভিদের এক বিশেষ যৌগ থেকে তৈরি হবে ক্যান্সারের ওষুধ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এক অধ্যাপকের নেতৃত্বে একদল বিজ্ঞানী উদ্ভাবন করেছেন এই বিশেষ তথ্য।

সিঁদুরী 

পশ্চিম মেদিনীপুর: এবার ক্যানসার উত্তর দেবে ওষুধ। যখন ক্যানসার রোগ প্রতিরোধে কোনও ওষুধই নেই বলা হয়, তখন এই ওষুধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এক ভেষজ উদ্ভিদ। যুগান্তকারী গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের। একমাত্র এই ভেষজ গুল্ম প্রজাতির গাছ থেকে হবে ক্যান্সারের ওষুধ। যা আগামী দিনে ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ ৩-৪টে বাদামেই ছু-মন্তর হবে ডায়াবেটিস-কোলেস্টরল! শুধু খেতে হবে এই নিয়ম মেনেই

ক্যানসারের ওষুধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সিন্দুরীর ‘বিক্সিন’ যৌগ। বাংলার বিভিন্ন প্রান্তেই দেখা যায় এই ভেষজ উদ্ভিদ তথা গুল্ম প্রজাতির গাছ। এর বীজ থেকে প্রাপ্ত রং সিঁদুরের মতো বলেই এই গাছের নাম ‘সিন্দুরী’ (Sinduri Plant/ Achiote) বলে মত বিজ্ঞানীদের। এর বিজ্ঞানসম্মত নাম- বিক্সা অরেলানা (Bixa orellana)। প্রাচীন কাল থেকেই সিন্দুরী ফলের বীজ থেকে প্রাপ্ত প্রাকৃতিক লাল রং মিষ্টান্ন তৈরি এবং কাপড় রং করার কাজে ব্যবহৃত হয়ে আসছে। আয়ুর্বেদ শাস্ত্রেও সিন্দুরীর বহুল ব্যবহার রয়েছে। সিন্দুরী থেকে নানা আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় বলেও জানা যায়।

তবে, এই গাছ থেকেই তৈরি হবে মারণ রোগ ক্যান্সারের ওষুধ।অতি সম্প্রতি এই সিন্দুরী বা বিক্সা অরেলানা (Bixa orellana) থেকে প্রাপ্ত বিক্সিন (Bixin) যৌগ ক্যানসারের মতমারণ রোগের অ্যালোপেথিক ওষুধ (Allopathic medicine) তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) রসায়ন বিভাগের একদল বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) রসায়ন বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ড. ব্রজগোপাল বাগ (Prof. Braja Gopal Bag)-র নেতৃত্বেই এই গবেষণা হয়।

প্রফেসর ড. বাগ’কে এই গবেষণায় সাহায্য করেন তাঁর দুই স্কলার (গবেষক) সৌমেন পাত্র এবং সুখেন্দু কর। তাঁদের সেই গবেষণা বা রিসার্চ (Research) পৃথিবী-বিখ্যাত ‘কেমিস্ট্রি অ্যান এশিয়ান জার্নাল’ (Chemistry- An Asian Journal)-এও প্রকাশিত হয়েছে অতি সম্প্রতি। অধ্যাপক ব্রজগোপাল বাগ বলেন, “সিন্দুরী আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে ভালই জন্মায়। সাধারণত মিষ্টান্ন শিল্প এবং কাপড় রং করার ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে। এই রং সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন বলে এই সিন্দুরীর অন্যান্য ব্যবহারের বিষয়ে উৎসাহিত হই বছর তিন-চারেক আগে।”

ড. বাগ এও জানান, “সিন্দুরী বা বিক্সা অরেলেনা’র বীজ থেকে বিক্সিন (Bixin) নামক একটি যৌগ পাওয়া গিয়েছে, যা জলীয় দ্রবণে ছোটো ছোট ‘Microsized Vesicle’ (ছোট ছোট গহ্বর বা কোষ গহ্বর) তৈরিকরতে পারে। এই ভেসিকলগুলি যে কোনওড্রাগ বা ওষুধ গ্রহণ (entrap) গ্রহণ বা শোষণ করে, তা উপযুক্ত জায়াগায় পৌঁছে দিতে পারে বা মুক্ত করতে পারে (Drug Delivery)। সম্পূর্ণ প্রাকৃতিক বা পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই বিক্সিন যৌগ ক্যানসারের মত মারণ রোগের ওষুধ পরিবহনের ক্ষেত্রে বা অ্যান্টি ক্যান্সার ড্রাগ ডেলিভারি (Drug Delivery)-র ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমরা গবেষণায় লক্ষ্য করেছি।” গবেষকদের এই গবেষণাটি ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। গবেষণাগারে এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরই বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে এই বিষয়টি তুলে ধরেছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞানী প্রফেসর ব্রজগোপাল বাগ।

আরও পড়ুনঃ দিনে যে কোনও সময় মাত্র ৫ পিস খেতে হবে এই সবজি! ওজন কমানোর ‘ব্রক্ষ্মাস্ত্র’, যৌবন থাকবে অটুট

আর তারপরই রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে মর্যাদাপূর্ণ ‘কেমিস্ট্রি অ্যান এশিয়ান জার্নাল’ (Chemistry- An Asian Journal)-এ এই গবেষণার বিষয়টি সবিস্তারে প্রকাশিত হয়েছে অতি সম্প্রতি। ফলে ক্যান্সারের মতমারণ রোগের মোকাবিলায় এই আবিষ্কার নিঃসন্দেহে যুগান্তকারী বলে মত বিজ্ঞানীদের। অধ্যাপক বাগ বলেন, “এই যৌগ প্রাকৃতিক, সহজলভ্য এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন হওয়ায়, ক্যান্সারের ওষুধ তৈরির ক্ষেত্রে এই বিক্সিন যৌগ যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, তা বলাই বাহুল্য।”

রঞ্জন চন্দ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর