Last Updated:
বেরেলি: টেলি অভিনেত্রী স্বপ্না সিংয়ের ছেলের মৃত্যু রহস্যে উঠে এল নতুন তথ্য। রবিবার উত্তরপ্রদেশের বেরেলিতে ড্রেনের পাশ থেকে অভিনেত্রী স্বপ্না সিংয়ের ছেলে সাগরের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের হাতে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট। সেখানে অতিরিক্ত মাদক সেবনের ইঙ্গিত মিলেছে। মৃতের দুই অভিযুক্ত বন্ধুরও দাবি ছিল, অতিরিক্ত মাদক সেবনের জেরেই ঘটেছে পরিণতি।
স্বপ্না সিং অভিনয় জগতে একটি জনপ্রিয় নাম। ক্রাইম পেট্রল-সহ বেশ কয়েকটি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। শনিবার থেকেই নিখোঁজ ছিল তাঁর ১৪ বছরের ছেলে সাগর। এরপর রবিবার তাঁর দেহ উদ্ধার হয়। ছেলের মৃত্যুর বিচারের দাবিতে পথ অবরোধ করেছিলেন স্বপ্না।
অন্যদিকে আরও একটি শোকসংবাদ। প্রয়াত জনপ্রিয় নেটফ্লিক্স তারকা জোসে দে লা (Jose de la Torre)। দীর্ঘদিন গুরুতর অসুস্থতায় ভুগছিলেন তিনি। সিরিজ ‘টয়-বয় (Toy Boy)’ তে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া বিনোদন জগতে।
তাঁর শেষ পোস্ট ছিল ৩ জুন। ক্যানারি দ্বীপপুঞ্জে একটি সঙ্গীত অনুষ্ঠানের ছবি শেয়ার করেছিলেন তিনি৷ এটির ক্যাপশনে লেখা ছিল ‘ক্যানারি দ্বীপপুঞ্জে আসার আনন্দ, বন্ধুদের দেখা, হাতে মোইতো এবং কণ্ঠস্বর না হারানো পর্যন্ত গেয়ে চলা।’
টয় বয়তে তাঁর সহ অভিনেত্রী ক্রিস্টিনা কাস্তানো তাঁর মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন। আরও একজন লিখেছেন, ‘এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না।’ মার্তা মার্টিনেজ-বোর্দিউ বলেছেন: ‘আমার প্রিয় বন্ধু, আপনি কল্পনা করতে পারবেন না যে আমি এমন ভয়ানক খবর পেয়ে কতটা দুঃখিত।’ শোক প্রকাশ করেছেন স্প্যানিশ অভিনেত্রী এবং গায়িকা লোলিতা ফ্লোরেস।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
December 12, 2024 8:43 AM IST