Last Updated:
ইন্দ্রজিৎ রুজ: নানুরে তৃণমূল নেতা অখিল বন্ধু পালের রেস্টুরেন্ট এন্ড হোটেল থেকে উদ্ধার হল এরোমেটিক কার্ডামম টিনচার৷ জানা গিয়েছে, এটি একটি কাফ সিরাপ, যদিও নেশার জন্য ব্যবহার করা হয়।
আবগারি দফতর সূত্রে জানা যায়, তৃণমূল নেতা অখিল বন্ধু পালের নানুরে ‘রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল’ নামে একটি হোটেল রয়েছে৷ সেই হোটেলের একটি পরিত্যক্ত ঘর থেকে ৭২২ লিটার অ্যারোমেটিক নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে হোটেলে তল্লাশি চালায় আফগানি দফতর৷ তারপরই বিপুল পরিমাণে নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। তৃণমূল নেতা অখিল বন্ধু পাল বর্তমানে নানুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের পদে রয়েছেন।
প্রায় ১ ঘণ্টা হোটেলে তল্লাশি চালায় আবগারি দফতরর ও ড্রাগস কন্ট্রোল ব্যুরো। যৌথ অভিযান চালিয়ে শেষ অবধি প্রায় 722 লিটার এরোমেটিক কার্ডামম টিনচার উদ্ধার করা হয়৷ বেআইনি ভাবে ৮০ শতাংশ অ্যালকোহল যুক্ত এই ওষুধ মজুত করা হয়েছিল।
Kolkata,West Bengal
December 14, 2024 7:18 PM IST