মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

নিজের হাতের চার আঙুল কেটে বাদ দিলেন সুরাতের যুবক! কারণ শুনে হতভম্ব পুলিশ Gujarat man chops off his four fingers to stop working as computer operator

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ সময় দেখুন



Last Updated:

প্রথমে তদন্তকারীরা ভেবেছিলেন, তন্ত্র সাধনার জন্যই হয় ওই যুবকের চারটি আঙুল কেটে নেওয়া হয়েছে৷

প্রতীকী ছবি৷

সুরাত: অচৈতন্য অবস্থায় বাঁ হাতের চার আঙুল কেটে নিয়েছে কেউ৷ যুবকের মুখে এমন কথা শুনে পুলিশ প্রথমে ভেবেছিল, তন্ত্রসাধনার জন্য হয়তো যুবকের আঙুল কেটে নিয়েছে কেউ৷ কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারল, ওই যুবক নিজেই নিজের আঙুল কেটেছেন৷

পুলিশের অবশ্য অবাক হওয়ার আরও বাকি ছিল৷ যুবকের মুখে নিজের আঙুল কাটার কারণ শুনে কার্যত হতভম্ব হয়ে যান গুজরাত পুলিশের আধিকারিকরাও৷ কারণ ওই যুবক জানান, নিজের আত্মীয়ের সংস্থায় কম্পিউটার অপারেটর হিসেবে আর কাজ করতে চান না বলেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি৷

আরও পড়ুন: ফেসবুক বন্ধুর সঙ্গে প্রেম, শারীরিক সম্পর্ক! চার ঘণ্টায় কেষ্টপুরে গৃহবধূ খুনের কিনারা করল পুলিশ

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুজরাতের সুরাতে৷ ৩২ বছর বয়সি যে যুবক এই কাণ্ড ঘটিয়েছেন, তাঁর নাম ময়ূর তারাপারা৷ সুরাতেরই ভারাচা মিনি বাজার এলাকায় নিজের এক আত্মীয়ের সংস্থাতেই কম্পিউটার অপারেটর হিসেবেরক্ষার কাজ করতেন অনুভব৷ কিন্তু সেই কাজ তিনি আর করতে চাইছিলেন না৷ যদিও নিজের ওই আত্মীয়কে এ কথা বলার সাহস পাননি ওই যুবক৷ এর পরেই নিজের হাতের আঙুল কাটার ফন্দি আঁটেন ওই যুবক৷ যাতে কোনওভাবেই তাঁকে দিয়ে কম্পিউটার অপারেটরের কাজ করানো না যায়৷

পুলিশকে অনুভব জানান, গত ৮ ডিসেম্বর বাড়ি থেকে মোটরসাইকেলে বন্ধুর বাড়ি যাওয়ার সময় আচমকাই মাঝরাস্তায় মাথা ঘুরিয়ে পড়ে যান তিনি৷ হুঁশ ফেরার পর তিনি দেখেন, তাঁর বাঁ হাতের চারটি আঙুল নেই৷ যুবকের মুখে এমন চাঞ্চল্যকর অভিযোগ শুনে জোরদার তদন্ত শুরু করে পুলিশ৷ ঘটনার গুরুত্ব বুঝেই তদন্তের দায়িত্ব দেওয়া হয় সুরাত পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে৷

প্রথমে তদন্তকারীরা ভেবেছিলেন, তন্ত্র সাধনার জন্যই হয় ওই যুবকের চারটি আঙুল কেটে নেওয়া হয়েছে৷ কিন্তু সিসিটিভি ফুটেজ, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং সোর্স কাজে লাগিয়ে তদন্তকারীরা বুঝতে পারেন, ওই যুবক নিজেই এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে৷ পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে ওই যুবক স্বীকার করে নেন, প্রথমে একটি ধারালো ছুরি কেনেন তিনি৷ এর চার দিন পর আমরোলি রিং রোড এলাকায় গিয়ে নিজের মোটরসাইকেল থেকে নামেন ওই যুবক৷ এর পর ছুরি দিয়ে নিজের বাঁ হাতের চার আঙুল কেটে বাদ দেন তিনি৷ ছুরি এবং চারটি আঙুল ব্যাগে ভরে ফেলেও দেন ওই যুবক৷ এর পর রক্তপাত বন্ধ করতে নিজের কনুইয়ের কাছে দড়ির বাঁধন দেন ওই যুবক৷ পরে ওই যুবকের বন্ধুরাই তাঁকে হাসপাতালে ভর্তি করান৷

পুলিশ জানিয়েছে, একটি ব্যাগ থেকে যুবকের তিনটি আঙুল এবং অন্য একটি ব্যাগ থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে৷ যুবককে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/দেশ/

নিজের হাতের চার আঙুল কেটে বাদ দিলেন সুরাতের যুবক! কারণ শুনে হতভম্ব পুলিশ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর