Last Updated:
কলকাতা: প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় নির্মম হত্যা। সূত্রের খবর, শ্যালিকাকে ভালবাসতেন অভিযুক্ত। কিন্তু প্রেমের প্রস্তাব দেওয়ার পরেও রাজি হননি ওই মহিলা। অভিযোগ সেই রাগেই শ্যালিকাকে খুন করে তিন টুকরো করেন অভিযুক্ত।
শুক্রবার সকাল ৯:৩০ নাগাদ টালিগঞ্জ গ্রাহামস রোডের আবর্জনার ভ্যাটে পড়ে থাকা একটি মানুষের মুণ্ডুর তথ্য পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গল্ফগ্রিন থানার পুলিশ৷ এলাকা ঘেরাও করে এবং মাথাটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।মুন্ডুটি কার তার সনাক্ত করতে ১২টা নাগাদ ডগ স্কোয়াড ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তদন্তের জন্য এসআইটি গঠন করা হয়। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ দেখা হয়, স্থানীয় দের বয়ান রেকর্ড করে পুলিশ। পরবর্তীতে নিহতের পরিচয় নিশ্চিত করে পুলিশ খাতেজা বিবির বাড়ি পৈলান পাড়া, ডায়মন্ড হারবার। তিনি রিজেন্ট কলোনির বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।
ডায়মন্ড হারবার পুলিশ আতিউর লস্করকে ১৩ তারিখ রাতেই আটক করে। পুলিশি জেরায় আতিউর খুনের কথা স্বীকার করে। পরবর্তীতে দেহের বাকি অংশ উদ্ধার হয় রিজেন্ট কলোনির একটি বাড়ির প্রাঙ্গণ থেকে যেখানে দুটি বস্তায় ভোরে আতিউর দিয়ে অংশগুলি ফেলে দিয়েছিল। কোথায় সেই নির্মম হত্যা ঘটেছিল সেই জায়গা পুলিশকে দেখায় আতিউর। সেখান থেকে যে ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল, সেই অস্ত্র উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে আতিউর লস্করের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। আতিউর লস্করকে আজই আদালতে পেশ করা হবে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
December 15, 2024 11:55 AM IST