বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই সিদ্ধান্ত জানালেন তারকা স্পিনার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ সময় দেখুন



Last Updated:

ভারতের হয়ে ১০৬টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন অশ্বিন৷ টেস্টে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার৷ সিরিজ সেরা হয়েছেন ১১ বার৷

অবসর ঘোষণা অশ্বিনের৷

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রবিচন্দ্রন অশ্বিন৷ এ দিন ব্রিসবেন টেস্ট ড্র ঘোষণা হওয়ার পরই অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসে অবসর গ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করেন অশ্বিন৷ অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথেই ভারতীয় তারকার এই সিদ্ধান্তে কিছুটা বিস্মিত ক্রিকেট মহল৷ অস্ট্রেলিয়া সিরিজে একটি টেস্টেই খেলেছিলেন অশ্বিন৷ এখনও মেলবোর্ন এবং সিডনিতে খেলা বাকি রয়েছে ভারতের৷ অধিনায়ক রোহিত শর্মা অবশ্য জানিয়েছেন, অশ্বিনের এই সিদ্ধান্তকে সম্মান করে গোটা দল৷

ভারতের হয়ে ১০৬টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন অশ্বিন৷ টেস্টে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার৷ সিরিজ সেরা হয়েছেন ১১ বার৷ একদিনের ক্রিকেটেও নিজের দাপট দেখিয়েছেন ভারতের এই বিস্ময় স্পিনার৷ ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ১৫৬টি উইকেট নিয়েছেন অশ্বিন, টি-টোয়েন্টিতে নিয়েছেন ৭২টি উইকেট৷ শুধু বোলিং নয়, ব্যাট হাতেও বহুবার ভারতের ত্রাতা হয়ে উঠেছেন অশ্বিন৷ আন্তর্জাতিক ক্রিকেটে ৬টি শতরান রয়েছে তামিলনাড়ুর ডানহাতি এই স্পিনারের৷

এ দিন পঞ্চম দিনের খেলা খারাপ আলোর কারণে বন্ধ হয়ে যাওয়ার পরই ক্যামেরায় ধরা পড়ে অশ্বিন এবং কোহলি কিছু আলোচনা করছেন৷ অশ্বিনকে জড়িয়েও ধরেন কোহলি৷ তখনই ধারাভাষ্যকাররা অনুমান করেন, সম্ভবত বড় কোনও সিদ্ধান্তের কথাই সতীর্থ বিরাটকে জানিয়েছেন অশ্বিন৷ এর পর তাঁকে কোচ গম্ভীরের সঙ্গেও আলোচনা করতে দেখা যায়৷

অবসর ঘোষণা করতে গিয়ে অশ্বিন সাংবাদিক বৈঠকে এসে বলেন, ‘আমার মধ্যে হয়তো ক্রিকেটার হিসেবে আরও কিছুটা শক্তি অবশিষ্ট আছে৷ কিন্তু আমি তা ক্লাব ক্রিকেটেই কাজে লাাগাতে চাই৷ ভারতের হয়ে খেলতে গিয়ে প্রচুর মজা করেছি, রোহিত সহ অন্যান্য সতীর্থদের সঙ্গে অনেক সুখস্মৃতি রয়েছে৷’

বিশেষজ্ঞরাও অস্ট্রেলিয়া সিরিজের মাঝে অশ্বিনের এই সিদ্ধান্তে হতবাক৷ কারণ সিরিজের শেষ দুটি টেস্ট যেখানে, সেই মেলবোর্ন এবং সিডনির অন্তত একটি জায়গায় অশ্বিনের খেলার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল ছিল বলেই মনে করছেন প্রাক্তন ক্রিকেটাররা৷ অধিনায়ক রোহিত নিজেও এ দিন বলেন, মেলবোর্নে পৌঁছেই পিচ দেখে দলের প্রথম এগারো ঠিক করা হবে৷ রোহিত অবশ্য জানিয়েছেন, পার্থে প্রথম টেস্টর সময়ই তাঁকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অশ্বিন৷

বাংলা খবর/ খবর/খেলা/

R Ashwin Retirement: অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই সিদ্ধান্ত জানালেন তারকা স্পিনার



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর