Last Updated:
বীরভূম: ক্যানসার রোগীদের পাশে দাঁড়াতে দারুণ উদ্যোগ। বীরভূমের এক ব্যক্তি তাঁর প্রায় এক হাত লম্বা চুল দান করলেন ক্যানসার রোগীদের উদ্দেশ্যে। দীর্ঘ প্রায় দু’বছরেরও বেশি সময় ধরে নিজের চুল বড় করেছেন বীরভূমের বোলপুরের এক সাংবাদিক। তাঁর মূল উদ্দেশ্য সেই রোগীদের মুখে হাসি ফোটানো।
সংবাদমাধ্যমের নাম প্রকাশে অনিচ্ছুক সেই সাংবাদিক জানান কয়েক বছর আগে তিনি দেখেন বীরভূমের এক মহিলার লম্বা চুল রয়েছে। হঠাৎ করেই তাঁর ববছাঁট চুল দেখে ফিসফিসানি চলতে শুরু করে। সেখান থেকেই সাংবাদিক জানতে পারেন সেই মহিলা ক্যানসারে আক্রান্ত রয়েছেন। সেই কারণে চিকিৎসকের পরামর্শে তিনি চুল কাটতে বাধ্য হয়েছেন। তবে থেকেই বীরভূমের এই সাংবাদিকের চিন্তাভাবনা জাগে তিনি সব মহিলা ক্যানসার রোগীর পাশে দাঁড়াবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কেমোথেরাপির কারণে চুল ঝরে যাওয়ার পর ফের চুল যেটা বাড়তে বেশি সময় নেয়। সেই কারণে সুন্দর পরচুলা তৈরি করা যেতে পারে। সংবাদমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক সেই সাংবাদিক জানান. তিনি কেশ দান করে খানিক হলেও স্বস্তি অনুভব করছেন।
সৌভিক রায়
Kolkata,West Bengal
December 18, 2024 6:45 PM IST