মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

স্লিপার ক্লাসের টিকিট কেটে এসিতে! কারণ শুনে চমকে গেলেন TTE, পাশে দাঁড়ালেন অন্য যাত্রীরাও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ সময় দেখুন



Last Updated:

ব্যাপারটা কী? স্লিপার ক্লাসের টিকিট কেটে তিনি এসিতে উঠেছেন। রাগত স্বরে টিটিই বললেন, “এটা কী? স্লিপার ক্লাসের টিকিট কেটে কেন এসিতে যাচ্ছেন? এটা বেআইনি।”

স্লিপার ক্লাসের টিকিট কেটে এসিতে!

ঝাঁসি: কামরার একদম কোণের সিটে বসেছিলেন এক যাত্রী। টিকিট দেখতে দেখতে তাঁর কাছে গিয়ে পৌঁছলেন টিটিই। টিকিট চাইলেন। বিনা বাক্যব্যয়ে টিকিট বের করে দিলেন তিনি। কিন্তু টিকিট দেখে টিটিই-এর চোখ কপালে। তিনি রেগে আগুন।

ব্যাপারটা কী? স্লিপার ক্লাসের টিকিট কেটে তিনি এসিতে উঠেছেন। রাগত স্বরে টিটিই বললেন, “এটা কী? স্লিপার ক্লাসের টিকিট কেটে কেন এসিতে যাচ্ছেন? এটা বেআইনি।” নীচু স্বরে যাত্রী বললেন, “আমি জানি।” টিটিই আরও রেগে গেলেন, “জানেন যখন এসিতে উঠলেন কেন?”

আরও পড়ুন-পটনা স্টেশনে দাঁড়িয়ে ছিল ৬ যুবক, আচমকাই হানা দিল পুলিশ ! তারপর যা হল…

এই প্রশ্নের উত্তরে ওই যাত্রী খুব সরলভাবে যে কথা বললেন তাতে খোদ টিটিই-ই অবাক। কী বলবেন যেন ঠিক বুঝে উঠতে পারছেন না। এতক্ষণ অন্যান্য যাত্রীরাও তাঁদের কথা শুনছিলেন। এবার তাঁরাও হইহই করে উঠলেন। যাত্রীর পাশে দাঁড়িয়ে তাঁরা টিটিই-কে বললেন, “ঠিক আছে, ওঁকে এসিতেই যেতে দিন। জরিমানা করবেন না।”

আরও পড়ুন– রক্তবাহী ধমনীতে কোলেস্টেরলের কণা আটকে গেলে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ! শীতের এই সবজিই এই সমস্যার অব্যর্থ দাওয়াই

বিনা টিকিটে ভ্রমণ এবং বেআইনি কার্যকলাপ রুখতে নর্থ-সেন্ট্রাল রেলের মোরেনা স্টেশনে বিশেষ অভিযান চলছে। আটক করা হয়েছে ১৩১ জন যাত্রীকে। এঁদের কাছ থেকে রাজস্ব এবং জরিমানা বাবদ ৮৮,৯০০ টাকা আদায় করেছে রেল। এ সবের মধ্যেই এই ঘটনা সামনে এল।

আরও পড়ুন– শো শেষ হতেই পথে এসে বসতে হয়েছিল, নিজেকে শেষ করে দেওয়ার চিন্তাও ঘুরত মাথায়! এই অভিনেত্রীর লড়াইয়ের কাহিনি শুনলে চোখে আসবে জল

টিটিই-এর প্রশ্ন শুনে একটুও ঘাবড়াননি যাত্রী। তিনি খুব নির্লিপ্ত ভঙ্গীতে বলেন, “স্লিপার কোচে খুব ঠান্ডা লাগছিল। তাই উঠে এসিতে চলে এলাম।” এ যেন ড্রয়িংরুমে ঠান্ডা লাগায় বেডরুমে গিয়ে বসার মতো ব্যাপার। যাত্রী বলে চলেন, “গায়ে দেওয়ার মতোও কিছু নেই। তাড়াহুড়োয় ভুলে গিয়েছিলাম। তাই ঠান্ডা থেকে বাঁচতেই এসিতে চলে এসেছি।”

যাত্রীর এমন কথা শুনে হাঁ হয়ে যান টিটিই। এমন কাজও যে কেউ করতে পারে যেন তাঁর বিশ্বাসই হচ্ছে না। আশপাশের যাত্রীরা অবশ্য সেই সহযাত্রীর পাশেই দাঁড়ান। অনেকেই টিটিই-কে অনুরোধ করেন, “ঠান্ডা লাগায় চলে এসেছেন। আপনি ছেড়ে দিন। আর জরিমানা করবেন না।” তবে টিটিই নিয়মের কথা জানিয়ে তাঁকে পরবর্তী স্টেশনে নেমে স্লিপার কোচে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

যাত্রীদের সুবিধার্থে এই ধরণের অভিযান আগামী দিনেও চালানো বলে জানিয়েছে রেলওয়ে প্রশাসন। যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে, সবাই যেন রেলের নিয়ম মেনে, বৈধ টিকিট নিয়ে ট্রেনে ওঠেন। অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর