বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

টনক নড়ল বাংলাদেশের পুলিশের! দিল্লির ক্রমাগত চাপের পরই কড়া পদক্ষেপ?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ সময় দেখুন



Last Updated:

গতকালই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ভারতের বিদেশমন্ত্রক৷

বাংলাদেশ পুলিশ৷ ফাইল ছবি, রয়টার্স

ঢাকা: ফের বাংলাদেশে আক্রান্ত হিন্দু মন্দির৷ গত দু দিনে বাংলাদেশের ময়মনসিংহ এবং দিনাজপুর জেলায় তিনটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বলে বাংলাদেশি সংবাদপত্র দ্য ডেইলি স্টারকে উদ্ধৃত করে দাবি করেছে সংবাদসংস্থা পিটিআই৷ তবে একই সঙ্গে ওই রিপোর্টে দাবি করা হয়েছে, মন্দিরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ৷

গতকালই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ভারতের বিদেশমন্ত্রক৷ সেই রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তানের তুলনায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সংখ্যা কয়েক গুন বেশি৷

আরও পড়ুন: ‘বন্ধু’ পাকিস্তানকেও ছাপিয়ে গেল বাংলাদেশ! কয়েক মাস দেশ চালিয়েই লজ্জার নজির গড়়লেন ইউনূস

জানা গিয়েছে ময়মনসিংহ জেলার উপজেলা হালুয়াঘাটের তিনটি মন্দিরে বৃহস্পতিবার এবং শুক্রবার তিনটি মন্দিরে হামলার ঘটনা ঘটে৷ ভাঙচুর করা হয় মন্দিরে থাকা বিগ্রহও৷

হালুয়াঘাট থানাপর ওসি আবুল খায়ের জানিয়েছেন, শুক্রবার ভোরে একটি মন্দিরে হামলার ঘটনায় ৩৭ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতকে আদালতেও পেশ করা হবে৷ অন্য দুটি মন্দিরে হামলার ঘটনাতেও মামলা দায়ের করা হয়েছে৷ তবে কাউকে গ্রেফতার করা যায়নি৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর