বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

Bangladeshi citizen arrested: আর দেশে ফেরা হল না! বাংলাদেশে পালানোর সময়ে তিন অনুপ্রবেশকারীকে পাকড়াও করল বিএসএফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ সময় দেখুন



Last Updated:

Bangladeshi citizen arrested: কেরলে কাজ শেষ করে বাড়ি ফেরা হল না তিনজন বাংলাদেশী নাগরিকের। তিনজন অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় আটক করে পুলিশের হাতে তুলে দিল ১৪৬ নং বিএসএফ জওয়ানরা।

ধৃত তিনজন

মুর্শিদাবাদ: কেরলে কাজ শেষ করে বাড়ি ফেরা হল না তিনজন বাংলাদেশি নাগরিকের। তিনজন অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় আটক করে পুলিশের হাতে তুলে দিল ১৪৬ নং বিএসএফ জওয়ানরা।পরে পুলিশ তাদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির পরাশপুর সীমান্তে। শুক্রবার ধৃত তিনজনকে আদালতে পাঠানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে কমল হোসেন ও সাহাদাত আলির বাড়ি বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ি থানার মিয়াপদা গ্রামে। অন্যজন হজরত আলির বাড়ি গোদাগাড়ির মালকালমা গ্রামে।

আরও পড়ুন: শেষ হল বাঘবন্দি খেলা? বাঘিনিকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি বন দফতরের

বিএসএফের ১৪৬ ব্যাটেলিয়ান সূত্রে জানা গিয়েছে, ধৃতরা উঁচু কলাগাছ ও বাঁশবাগানের মধ্যে দিয়ে সীমান্তের দিকে এগোচ্ছিল। বিষয়টি জওয়ানদের নজরে পড়ার পড়েই তারা নজরদারি চালায় ও তাদের ধরে ফেলে। অভিযুক্তরা কেরলে কাজ করার জন্য কয়েক মাস আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। বিএসএফ সূত্রে জানা গিয়েছে বিএসএফ জলঙ্গি বেস ক্যাম্পের অপারেশন টিম আন্তর্জাতিক সীমান্তের কাছে দায়িত্বে ছিল।

আরও পড়ুন: ভয়াবহ বাইক দুর্ঘটনা! পিকআপ ভ্যানে ধাক্কা মারতেই দাউ দাউ করে আগুন, ঝলসে মৃত্যু দুই আরোহীর

গোপন সূত্রে খবর পেয়ে, ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর যোগিন্দর সিংহ অপারেশন পয়েন্টগুলিকে সতর্ক করেন। এবং ওই তিন ব্যক্তিকে আটক করেন। ধৃতদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাঙ্ক, ২টি চার্জার, ভারতীয় মুদ্রা, একটি ছোট সিলিং ফ্যান, ইলেকট্রিক তার, সানগ্লাস, নেকব্যান্ড, ৮ জিবি মেমোরি কার্ড, কৃত্রিম সোনার চেন, চামড়ার মানিব্যাগ ও ইয়ারবাড উদ্ধার করা হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর