Last Updated:
শিলিগুড়ি: চা-বাগানের মাঝে জ্বলজ্বল করে জ্বলছে চোখ দুটি। গাড়ির ডেহলাইটে সেই দৃশ্য দেখে পর্যটক-বোঝাই গাড়ির অন্দরে তখন তীব্র উত্তেজনা। বারংবার ঝলসে উঠছে ক্যামেরা, মোবাইলের ফ্ল্যাস লাইট।
মেটেলি ব্লকের আইবিল চা বাগানের সাতখাইয়া ডিভিশনের ২২ নম্বর সেকশন দিয়ে যাচ্ছিল পর্যটকের একটি গাড়ি। আচমকাই চোখে পড়ে, অদূরে চা-বাগানের মধ্যে জ্বলজ্বল করছে একজোড়া চোখ। গাড়ির হেডলাইটের আলো পড়তেই পর্যটকদের চোখ কপালে, আত্মারাম খাঁচাছাড়া অবস্থা। চা-বাগানের মাঝে বসে রয়েছে বিশাল আকারের একটি প্রাপ্তবয়স্ক চিতাবাঘ। বিরল সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন গাড়ির মধ্যে থাকা পর্যটকেরা। জানা যায়, চা-বাগানের মধ্যেই বেশ কিছু ক্ষণ বসেছিল চিতাবাঘটি। তারপর ফের বাগানে ঢুকে যায়। ঘটনার খবর চাউর হতেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে চা বাগান অঞ্চলে।
রকি চৌধূরী, মেটেলি
Kolkata,West Bengal
December 29, 2024 5:18 PM IST