06
বক্সিং ডে নামকরণের পেছনে দুটি তত্ত্ব আছে। অনেকে মনে করেন, বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর যেসব উপহার পাওয়া যায়, সেগুলো ওই দিন বাক্স (বক্স) খুলে দেখার সময় হয় না। তাই উপহারের বাক্স খোলা হয় পরের দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর। এদিন বক্স খোলা হয় বলে এর নাম হয়েছে ‘বক্সিং ডে’। দ্বিতীয় তত্ত্বটি হল, ২৫ ডিসেম্বর অনেকে খাটাখাটুনি করেন, বিশেষ করে গৃহকর্মী ও পরিচারকরা। সেই কাজের জন্য তাঁদের পরের দিন পুরস্কারের বাক্স দেওয়া হয়। তাই ওই দিন বক্সিং ডে।