মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সূচকের উত্থানে কমেছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ ডিসেম্বর) মূল্যসূচকের উত্থানে লেনদেন কিছুটা কমেছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১১ কোটি ৯৯ লক্ষ ৬২ হাজার ৬১৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৭৩ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার ২১২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১১.৬৬ পয়েন্ট বেড়ে ৫২১৬.৪৪ ডিএস-৩০ মূল্য সূচক ৮.০৫ পয়েন্ট বেড়ে ১৯৩৯.৭৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৬০ পয়েন্ট বেড়ে ১১৬৮.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, বিএটিবিসি, রূপালি লাইফ ইন্সুঃ, ফাইন ফুডস, বিএসসি, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, লিন্ডে বিডি, তৌফিকা ফুড ও মিডল্যান্ড ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিন্ডে বিডি, শাশা ডেনিমস, এডিএন টেলিকম, হাক্কানী পাল্প, লিগেসী ফুটওয়্যার, মার্কেন্টাইল ইন্সুঃ, গ্রামীণ ওয়ান স্কীম টু, বীচ হ্যাচারী, বিএসসি পিএলসি ও সিএপিএম আইবিবিএল মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মিথুন নিটিং, আইপিডিসি, পিপলস লিজিং, আরামিট সিমেন্ট, এইচআর টেক্স, খান ব্রাদার্স পিপি, এসকে ট্রিমস, ডরিন পাওয়ার, গোল্ডেন হারভেস্ট ও প্রিমিয়ার লিজিং।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬২৬১৯৮১৭৯৩৬৪.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর