মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Being hungry Ramlal the elephant looted the flour in the darkness of night

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৯১ সময় দেখুন


Last Updated:

Elephant Attack: পেটের জ্বালা মেটাতে জঙ্গল থেকে বেরিয়ে আটা মিলে হানা দিল রামলাল। আর রামলালকে দেখে গাড়ি ছেড়ে পালিয়ে গেল গাড়ির চালক ও খালাসী।

X

মাঝেমধ্যে

মাঝেমধ্যে রামলালকে দেখা যায় লোধাশুলী থেকে ঝাড়গ্রাম আসার ৫ নম্বর রাজ্য সড়কের উপর জঙ্গল থেকে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে

ঝাড়গ্রাম: পেটের জ্বালা, বড় বালাই। কথাটা আক্ষরিক অর্থে একদমই ঠিক। কারণ রাতের অন্ধকারে গায়ের জোর দেখিয়ে আটা মিলের আটা লুট করে খেলআস্ত লুটেরা। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল আটা মিলের কর্তৃপক্ষ থেকে শুরু করে কর্মচারী সকলেই। কারও বিন্দুমাত্র সাহস হল না আটা লুটেরাকে রুখে দেওয়ার। কারণ তার শক্তির কাছে সকলেই নগণ্য।

অবশ্যই জানতে ইচ্ছে করছে কে এই আটা লুটেরা। আটা লুটেরাকে সকলে রামলাল নামে চেনে। রামলাল হল জঙ্গলমহলের জনপ্রিয় দলছুট একটি দাঁতাল হাতি। শান্ত স্বভাবের ধীরগতিতে হাঁটাচলা করে এই রামলাল।

জঙ্গলমহলের জনপ্রিয় দলছুট একটি দাঁতাল হাতি

জঙ্গলমহলের জনপ্রিয় দলছুট একটি দাঁতাল হাতি

কিন্তু খিদে পেলেই তখন সে আর নিজের খিদের জ্বালা আটকাতে পারে না। খিদেমেটানোর জন্য কখনও কারও বাড়িতে হানা দেয়, কখনও আবার জাতীয় সড়ক বা রাজ্য সড়ক আটকে চলমান গাড়ি থেকে খাবার সন্ধান করে।

আরও পড়ুন – Picnic Spot Near Kolkata: এই শীতের পিকনিক স্পট এখনও ঠিক হয়নি, কলকাতার খুব কাছেই দারুণ এই জায়গা, রইল সুলুকসন্ধান

বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করে খিদার জ্বালা সহ্য না করতে পেরে জঙ্গল থেকে বেরিয়ে আটা মিলে হানা দেয় রামলাল। ঝাড়গ্রাম থানার অন্তর্গত গাড়রো এলাকার একটি আটা মিলের দরজা ঠেলে ঢুকে পড়ে রামলাল। ভেতরে তখন আটা বোঝায় হচ্ছিল লরিতে। রামলালকে দেখে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যায় গাড়ি চালক খালাসি। আর এই ফাঁকে আটা বস্তা নামিয়ে দেদার আটা খায় রামলাল।

রামলাল এর এই ধরনের আচরণ এই প্রথম নয়। মাঝেমধ্যে রামলালকে দেখা যায় লোধাশুলী থেকে ঝাড়গ্রাম আসার ৫ নম্বর রাজ্য সড়কের উপর জঙ্গল থেকে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে। চলমান গাড়িতে শুঁড় গলিয়ে খাবারের সন্ধান করতে থাকে রামলাল। যতক্ষণ না পর্যন্ত সে খাবার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কান্ড চালাতে থাকে। কিন্তু রামলাল কখনও মানুষের উপর সাধারণত আক্রমণ করে না। তার পেটের জ্বালা মিটলেই সে শান্ত হয়ে জঙ্গলে ফিরে যায়।

বুদ্ধদেব বেরা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর