রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

খালেদা জিয়ার গাড়ির চাপায় হাবীব-উন-নবী খান সোহেল আহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ০২:১৮

গাড়ির চাপায় আহত হাবীব-উন-নবী খান সোহেল। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানাতে এসে তার গাড়ির চাপায় মারাত্মক আহত হয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও ছাত্রদলের সাবেক সভাপতি হাবীব উন নবী খান সোহেল।

সোমবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে গুলশান এভিনিউয়ে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, গুলশান এভিনিউয়ে হাবীব উন-নবী-খান সোহেলর পায়ের ওপর দিয়ে খালেদা জিয়ার গাড়ির পেছনের চাকা চলে যায়। এতে তিনি মারাত্মক আঘাত পান। পরে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে তাৎক্ষণিক তার পা এক্স-রে করা হয়। আঘাত কতটা গুরুতর তা আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে। আপাতত পা ব্যান্ডেজ করে তাকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছে চিকিৎসক।

উল্লেখ্য, লন্ডনের উদ্দেশে যাত্রাকালে খালেদা জিয়ার বাসার সামনে দলের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। সেখানে হাবীব উন নবী খান সোহলেও ছিলেন। খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে সামনে অগ্রসর হওয়ার সময় তিনি এ দুর্ঘটনার শিকার হন।

সারাবাংলা/এজেড/পিটিএম

আহত
খালেদা জিয়া
গাড়িচাপা
টপ নিউজ
বিএনপি
হাবীব উন নবী খান সোহেল





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর