Last Updated:
উত্তর ২৪ পরগনা: সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগে কয়েক জন বাংলাদেশিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে জাল নথি তৈরির তদন্তে নেমেও বেশ কয়েক জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই গোটাচক্রের হদিস পেতে চাইছেন তদন্তকারীরা। সেই তদন্তেই এবার বারাসতে খোঁজ মিলল এক কারবারির।
আরও পড়ুন: মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের টাকার দাম, ভারতের ১০০ টাকা মানে পদ্মাপারের কত হল জানেন?
দীর্ঘদিন ধরে নিজের বাড়িতেই অফিস খুলে চলছিল ভুয়ো প্রমাণপত্র তৈরির কাজ। গোপন সূত্রে, সেই খবর পাওয়ার পরেই ডেরায় হানা দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করল বারাসত থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সমীর দাস, বয়স ৫৯। ওই ব্যক্তির বাড়ি বারাসাতের নবপল্লি এলাকায়। ওই বাড়িতে অস্থায়ীভাবে একটি তথ্য মিত্র কেন্দ্র গড়ে তুলেছিল সে। যা নিয়ে প্রচারও করত অভিযুক্ত। বলা হত স্বল্প টাকা ব্যয় করলেই যে কোনও প্রমাণপত্র পাওয়া যাবে।
প্রায় দু’বছর ধরে এই কারবার চলছিল বলেই অভিযোগ। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে বারাসতের সমরেশ বিশ্বাস গ্রেফতার হতেই পুরোপুরি পুলিশের স্ক্যানারে চলে যায় সমীর। সূত্রের খবর, সমরেশ-সহ একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল সমীর দাসের।
পুলিশের হেফাজতে থাকাকালীন সমরেশ, মুক্তার-সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদে উঠে আসে এই সমীর দাসের নাম। এরপরই এসটিএফ ও বারাসত থানার বিশাল পুলিস বাহিনী হানা দেয়। ধৃতকে আটক করে চলে জেরা। দীর্ঘক্ষণ জেরার পর বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় তাকে। এদিনই তাকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত আদালতে তোলা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ধৃত সমীর।
Kolkata,West Bengal
January 08, 2025 9:31 PM IST
Murshidabad News: একের পর এক সারমেয়র মৃত্যু! কী কারণে এই মরক? কারণ খুঁজছেন পশু চিকিৎসকেরা