মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Picnic Spot: সর্ষের ক্ষেতে ‘শাহরুখ-কাজল’ হবেন নাকি? কলকাতার খুব কাছে শান্ত-নিরিবিলি এই স্পট প্রেম-ভ্রমণের আদর্শ! জানুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


Last Updated:

Picnic Spot: গ্রাম্য পরিবেশে ভরপুর, মাঠে সবুজ শ্যামল ফসল, হলুদাভ সরিষা ফুলের উঁকির পাশাপাশি পাখির কলতানে এক অনন্য নির্মল শান্ত পরিবেশ। এই শীতে পিকনিকের সেরা জায়গা।

X

বসিরহাটের

বসিরহাটের অদূরে ভ্রমনের নতুন সন্ধান 

উত্তর ২৪ পরগনা : কলকাতা থেকে খুব কাছেই ঘুরে আসুন গ্রাম্য পরিবেশে ভরপুর মনোরম স্পট। একপাশে হলুদাভ সরিষার ফুলের সারি অপর পাশে জলরাশি, এরই মাঝখান দিয়ে বয়ে গেছে সরু আঁকাবাঁকা রাস্তা। এ এক মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্পট।

অনেকেই শীতের সময় শান্ত নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশে একটু সময় কাটাতে কিংবা ঘুরতে ভালবাসেন। এসময় পিকনিক, ঘোরাঘুরি তা কিন্তু বলার অবকাশ থাকে না। এমনই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গার সন্ধান উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ভেবিয়া শ্মশান থেকে খোলাপোতাগামী রাস্তায় চাপালি হুলো এলাকায়।

আরও পড়ুন: মদ্যপানের পর যৌন মিলনের অভ্যেস রয়েছে? শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে! কারণ জানুন

এক কথায় শীত মানে বন্ধুবান্ধব, পরিবার, অফিসে, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে ঘুরতে যেতে ভালবাসে বাঙালি। অতীত থেকেই এই অলিখিত রেওয়াজ চলছে আজও। নতুন নতুন পিকনিক স্পট, পাড়ার খেলার মাঠ এমনকি বাড়ির ছাদেও পিকনিক করে থাকে ভালবাসে বাঙালি। শীতের শুরুতেই পিকনিকের পাশাপাশি ঘুরতে যাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে পড়ে। কিন্তু তার জন্য দরকার পড়ে সুন্দর স্পট।

তবে সেই স্পটটি যদি হয় মনোরম গ্রাম্য পরিবেশ, চাষের জমির মিঠেল গন্ধ, এক পাশে হলুদ সরিষা ফুলের সারি অপর দিকে মাছ চাষের ভেড়ি ও তার মাঝখান দিয়ে সরু আঁকাবাঁকা রাস্তা! তবে কেমন হয়! এমন প্রাকৃতিক সৌন্দার্যে ভরপুর শান্ত নির্জন পরিবেশের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট শহরের অদূরেই এই স্পটে অনেকেই অবসর সময় কাটাতে আসেন। বসিরহাটের ভেবিয়া শ্মশান থেকে খোলাপোতাগামী রাস্তায় চাপালি হুলো এলাকায় এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মিলবে।

আরও পড়ুন: মাংস খেয়ে শেষে কটমটিয়ে হাড় চেবান? এতে আপনার শরীরে কী হচ্ছে জানলে মাথা ঘুরে যাবে!

গ্রাম্য পরিবেশে ভরপুর, মাঠে সবুজ শ্যামল ফসল, হলুদাভ সরিষা ফুলের উঁকির পাশাপাশি পাখির কলতানে এক অনন্য নির্মল শান্ত পরিবেশ। কাজের ব্যস্ততা শেষে কিংবা অফিসের ছুটি কাটিয়ে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে চাঁপাপুকুর রেল স্টেশন থেকে ২০-২৫ মিনিটের ব্যবধানে পৌঁছে যাবেন এই স্পটে। সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই ছোট্ট একটি গ্রাম্য পরিবেশে ভরা এই স্পট ভ্রমনের যে অন্য মাত্রা দিতে পারে তা বলার অপেক্ষা রাখে না।

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/

Picnic Spot: সর্ষের ক্ষেতে ‘শাহরুখ-কাজল’ হবেন নাকি? কলকাতার খুব কাছে শান্ত-নিরিবিলি এই স্পট প্রেম-ভ্রমণের আদর্শ! জানুন

Next Article

করোনার পর বাড়াচ্ছে চিন্তা! চিনা ভাইরাস HMPV পরীক্ষা করতে কত খরচ জানেন? শুনলে চমকে উঠবেন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর