মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Bangladesh: বাংলাদেশে কেন হামলার মুখে সংখ্যালঘুরা, মোড় ঘোরানো দাবি ইউনূসের পুলিশের! এটাই কি সত্যি?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ সময় দেখুন



Last Updated:

বাংলাদেশের পুলিশের দাবি অনুযায়ী, গত বছরের ৪ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের ১৪১৫টি ঘটনার তদন্ত করা হয়েছে৷

সংখ্যালঘু নির্যাতন নিয়ে কী দাবি করল বাংলাদেশ পুলিশ?

ঢাকা: বাংলাদেশে অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘুদের উপরে একের পর এক হামলা এবং নির্যাতনের ঘটনা ঘটেছে৷ প্রথমে এই অভিযোগকে ধামাচাপা দিতে চাইলেও ভারত সহ আন্তর্জাতিক চাপের মুখে সংখ্যালঘুদের উপরে নির্যাতন আটকাতে কিছুটা তৎপর হয়েছে মহম্মদ ইউনূস সরকার৷ এবার সংখ্যালঘু নির্যাতন নিয়ে চাঞ্চল্যকর দাবি করল বাংলাদেশ পুলিশ৷ তাদের দাবি, সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনা বাংলাদেশে ঘটছে, তার পিছনে সাম্প্রদায়িক বিদ্বেষ নয়, অধিকাংশ ক্ষেত্রেই রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য৷

বাংলাদেশের পুলিশের দাবি অনুযায়ী, গত বছরের ৪ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের ১৪১৫টি ঘটনার তদন্ত করা হয়েছে৷ তার মধ্যে ৯৮ শতাংশ ঘটনার ক্ষেত্রেই হামলার পিছনে রাজনৈতিক কারণ উঠে এসেছে বলেই দাবি করা হচ্ছে৷ বাংলাদেশ পুলিশে এ হেন দাবির মধ্যে দিয়ে একদিকে যেমন দেশের রাজনৈতিক অস্থিরতার ছবিটা স্পষ্ট হচ্ছে, একই সঙ্গে বাংলাদেশ পুলিশের এই দাবি ঘিরেও প্রশ্ন উঠছে৷

আরও পড়ুন: কাঁটাতারই এখন বাংলাদেশের মাথাব্যথা! ভারতীয় রাষ্ট্রদূতকে তলব ঢাকার, কী দাবি?

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যে সময়কালের ঘটনাগুলির তদন্তের কথা হচ্ছে, ওই সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য মঞ্চের পক্ষ থেকে সংখ্যালঘুদের উপরে হামলার ২০০০ হাজারেরও বেশি ঘটনার অভিযোগ করা হয়েছিল৷

যদিও পুলিশের দাবি, ওই সময়কালে সরকারি ভাবে সংখ্যালঘুদের উপরে হামলার নথিভুক্ত হওয়া ঘটনার সংখ্যা ১৮০০-রও কম৷ তার মধ্যে এখনও ৩৫০ ঘটনার তদন্ত চলছে৷ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার দফতর থেকেই পুলিশের এই তথ্য সামনে আনা হয়েছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

Bangladesh: বাংলাদেশে কেন হামলার মুখে সংখ্যালঘুরা, মোড় ঘোরানো দাবি ইউনূসের পুলিশের! এটাই কি সত্যি?

Next Article

Bangladesh: কাঁটাতারই এখন বাংলাদেশের মাথাব্যথা! ভারতীয় রাষ্ট্রদূতকে তলব ঢাকার, কী দাবি?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর