মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

‘বাড়িতেই বিপদ…’! সইফকে নিয়ে উদ্বেগে কলকাতার অভিষেক, পরিবারের থেকে কী জানলেন kolkata designer abhisek roy concerned about saif ali khan

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১১০ সময় দেখুন



Last Updated:

Saif Ali Khan Attacked: কর্মসূত্রে আলাপ হলেও সেই রসায়নের অভিমুখ ঘুরে যায় বন্ধুতের দিকে। স্বাভাবিক ভাবেই তাই সইফের উপর আক্রমনের ঘটনা শুনে চিন্তাগ্রস্ত কলকাতার অন্য়তম নামী ডিজাইনার অভিষেক।

News18

কলকাতা: কয়েকমাস আগের কথা। লাল সিল্কের পাঞ্জাবি আর সাদা ধুতির চিরাচরিত সাজে আপাদমস্তক ‘বাঙালি’ হয়ে উঠেছিলেন সইফ আলি খান। পটৌডি পরিবারের নবাবের এই সাজের নেপথ্য়ে ছিলেন কলকাতার পোশাকশিল্পী অভিষেক রায়। কর্মসূত্রে আলাপ হলেও সেই রসায়নের অভিমুখ ঘুরে যায় বন্ধুতের দিকে। স্বাভাবিক ভাবেই তাই সইফের উপর আক্রমনের ঘটনা শুনে চিন্তাগ্রস্ত কলকাতার অন্য়তম নামী ডিজাইনার।

বিগত বেশ কয়েক বছর ধরেই সইফকে বাঙালি পোশাকে সাজিয়ে তোলার দায়িত্ব তাঁর কাঁধে। বাঙালি ডিজাইনারের উপর পূর্ণ আস্থা রাখেন বলিউড তারকা। পছন্দের মানুষের বিপদের খবর পেতেই মানসিক ভাবে ভেঙে পড়েছেন অভিষেক। নিউজ18 বাংলাকে তিনি বলেন, “একজন মানুষ নিজের বাড়িতে এভাবে আক্রান্ত হলেন। খুব ভয়ঙ্কর! ভাবতেই পারছি না এরকমও হতে পারে। তাই এটা নিয়ে বেশি কিছু বলার অবস্থা নেই।”

সইফের প্রত্য়েক মুহূর্তের খবর রাখছেন অভিষেক। যোগাযোগ রাখছেন অভিনেতার সহকারীর সঙ্গে। অস্ত্রোপচারের পর যে প্রাথমিক বিপদ কেটেছে, তা জেনে খানিক স্বস্তিতে পোশাকশিল্পী। পেশাগত বৃত্তের ঊর্ধ্বেও সইফের সঙ্গে সখ্য় গড়ে ওঠে তাঁর। অভিষেকের সংস্থার লোগোও বেছে দিতে সাহায্য় করেছিলেন বলিউডের নবাব। সেই স্মৃতি হাতড়ে তিনি বলেন, “সইফ মানুষ হিসাবে কেমন, এখন আর সেটা আলাদা করে বলার মতো মানসিক অবস্থা নেই। কিন্তু কাজের ফাঁকেও প্রচুর আড্ডা হয়েছে ওঁর সঙ্গে। আমার সংস্থার লোগো খুব মন দিয়ে দেখেছিলেন। বেছেও দিয়েছিলেন। বাংলার সংস্কৃতি, স্থাপত্য়, সব কিছু নিয়েই ওর অগাধ আগ্রহ। বই পড়তে ভালবাসেন। অনেক বিষয়ে প্রচুর জ্ঞান। সমৃদ্ধ হই ওর সান্নিধ্য়ে থেকে।”

অভিষেক জানান, আর কয়েকদিন পরেই সইফের সঙ্গে তাঁর সাক্ষাতের পরিকল্পনা ছিল। কিন্তু তার মাঝেই এই দুঃসংবাদ। বাড়িতে ফিরলেই ‘নবাব’কে দেখতে যাবেন পোশাকশিল্পী। তাঁর কথায়, “সইফ দ্রুত সুস্থ হয়ে উঠুন। সেই প্রার্থনাই করছি এখন।”

বাংলা খবর/ খবর/বিনোদন/

Saif Ali Khan Attacked: ‘বাড়িতেই বিপদ…’! সইফকে নিয়ে উদ্বেগে কলকাতার অভিষেক, পরিবারের থেকে কী জানলেন

Next Article

সইফের বাড়িতে ঢুকে কীভাবে হামলা? কোথায় নিরাপত্তা? সবকিছু নিয়ে উঠছে প্রশ্ন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর