শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির এমডি রফিকুল আমিন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ সময় দেখুন


নিজস্ব প্রতিবেদক : ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ১২ বছর পর কারামুক্ত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন।

কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স- ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে যান।

এ সময় রফিকুল আমিন বলেন, আমাদের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। এগুলো রাজনৈতিক ষড়যন্ত্র। প্রাতিষ্ঠানিকভাবে সুসংগঠিত হয়ে নতুনভাবে যাত্রা শুরু করবে ডেসটিনি গ্রুপ।

এর আগে বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের রায়ে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় রফিকুল আমিনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দেন আদালত।

তবে রফিকুল আমিন গত ১২ বছর ধরে কারাগারে আছেন। রায়ে আদালত বলেছেন, কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাবে। এ হিসেবে এমডি রফিকুল আমিনের সাজা খাটা হয়ে গেছে। সেই সঙ্গে আগামী ছয় মাসের মাঝে আসামিদের মামলায় উল্লিখিত অর্থের দ্বিগুণ, অর্থাৎ চার হাজার ৫১৫ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৪৫৪ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ারও নির্দেশ দেন বিচারক।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর