Last Updated:
রানাঘাট: একসময় এই ক্লাবে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুও, রানাঘাটে স্পোর্টিং ক্লাবের ১০০বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা। রানাঘাটে স্পোর্টিং ক্লাবের ১০০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা আনুষ্ঠিত হল।
বৃহস্পতিবার এই পদযাত্রায় অংশগ্রহণ করেন দেশের এবং মোহনবাগান-ইস্টবেঙ্গলে খেলা প্রখ্যাত ফুটবলার কৃষ্ণমিত্র যিনি এই স্পোর্টিং ক্লাবের ফুটবল খেলতেন এছাড়া প্রশান্ত ব্যানার্জী, সংগ্রাম মুখার্জী, সুমিত মুখার্জী, দুলাল বিশ্বাস উপস্থিতি ছিলেন। ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ , ছিলেন স্পোর্টিং ক্লাবের প্রাক্তন খেলোয়াড়-সহ বিশিষ্ট ব্যক্তিরা এবং ক্লাবের কর্মকর্তা প্রাক্তন ও বর্তমানরা।
আরও পড়ুন: রাত পোহালেই ব্যাপক দুর্ভোগ শিয়ালদহ ডিভিশনে! বাতিল ৩০০টি লোকাল ট্রেন
ক্লাবের ১০০ বছর উপলক্ষে নানা অনুষ্ঠানের পরিকল্পনা যেমন নেওয়া হয়েছে তেমনি সমাজমূলক কর্মসূচি গ্রহণ করেছে ক্লাব কতৃপক্ষ। স্পোটিং ক্লাব প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা শুরু হয়ে রানাঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। প্রসঙ্গত, রানাঘাটের প্রথম রেজিস্টারপ্রাপ্ত ক্লাব ‘রানাঘাট স্পোর্টিং অ্যাসোসিয়েশন’ যে ক্লাবের নামাঙ্করণ করেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু।
আরও পড়ুন: রোজ কিছু না পরে খোলা শরীরে স্নান করেন? এতে আপনার কী ক্ষতি হতে পারে জানলে আর কখনও করবে না
জানা যায়, ১৯৩১ সালের ২৬ শে জুলাই কলকাতার তৎকালীন মেয়র সুভাষচন্দ্র বসু এসেছিলেন নদিয়ার রানাঘাটে। তার নামাঙ্করণেই, নেতাজি সুভাষ সরণি রয়েছে বর্তমানে। সেই সময় এই ক্লাবের নাম ছিল দেশবন্ধু ব্যায়ামাগার। নেতাজি সুভাষচন্দ্র বসু এসে ক্লাবের নামকরণ করেন ‘রানাঘাট স্পোর্টিং অ্যাসোসিয়েশন’। এবং সেই থেকেই আজও ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন শ্রদ্ধা ও ভক্তি সহকারে পালন করে আসছে ক্লাবের সমস্ত সদস্যরা।
Kolkata,West Bengal
January 23, 2025 12:00 AM IST
TMC MLA: মঞ্চে উঠে এ কী করলেন তৃণমূল বিধায়ক! ছাড়লেন না গায়িকাকেও, প্রবল নিন্দার ঝড়